newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Monday 06th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  অন্যান্য তথ্য
যানজটে কর্মজীবীদের ক্ষতি বছরে বার হাজার কোটি টাকা
 
 
 
 
২৪ জুলাই ২০১০ (নিউজনেট)- রাজধানীতে যানজটের ফলে বছরে শুধু কর্মজীবীদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার কোটি টাকা। ৪টি প্রধান রাস্তায় যে জট হচ্ছে তাতে ক্ষতি হয় ৯ হাজার ৬শ’ কোটি টাকা। নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘন্টা। বুধবার ঢাকায় আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুধু ঢাকার দুর্ঘটনা বাবদ বার্ষিক ৫০ কোটি টাকাসহ পরিবেশের ক্ষতির পরিমাণ ২ হাজার ২শ’ কোটি টাকা।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং দি চার্টার্ড ইনস্টিটিউট অব লজিস্টিকস এন্ড ট্রান্সপোর্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা শহরে যানজট " অর্থনৈতিক কর্মকান্ডে এর প্রভাবঃ প্রতিকারের উপায়’ শীর্ষক এ সেমিনারে বলা হয়, শুধু আর্থিক ক্ষতি নয়, এতে মানসিক যে ক্ষতি হয় তার ফলে জাতীয় উৎপাদন" কমে আসে। তাই যানজটের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সেমিনারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি বলেন, যানজট শুধু ঢাকার সমস্যা নয়, এটি এখন জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। রাতারাতি যেমন এই সমস্যা তৈরী হয়নি, তাই চাইলেই খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে না। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে সৃষ্ট যানজট এড়াতে একটি পার্কিং নীতিমালা তৈরী হবে বলে" তিনি জানান।

সেমিনারে বিশেষ অতিথি ডিএমপি কমিশনার শহিদুল হক বলেন, যানজট নিরসনে সদিচ্ছা সত্ত্বে" অনেক সময় কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। তিনি জানান, ঢাকা শহরে ৫ লক্ষাধিক অবৈধ রিকশা চলছে। উচ্ছেদের ফলে এত বিপুল লোকের বিকল্প কর্মসংস্থানের দায়ভার সরকারের পক্ষে অনেক কঠিন হবে। তাছাড়া ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে" রয়েছে একই সমস্যা। এদিকে রাস্তার পরিমাণ বৃদ্ধি না পেলে" প্রতিদিন গড়ে ১৮০টি গাড়ির নতুন রেজিস্ট্রেশন করা হচ্ছে। ফলে যানজট সমস্যা আরো বাড়ছে। যানজট নিরসনে তিনি সিটি কর্পোরেশন, বিআরটিসি " স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সকল দফতরের সমন্বয়ের "পর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন এমসিসিআই প্রেসিডেন্ট এম আনিস-উদ-দৌলা। মূখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

মুক্ত আলোচনায় বক্তারা বিকল্প রাস্তা তৈরীসহ রাজধানীর বিভিন্ন স্থানে ফ্লাই"ভার নির্মাণ, রেল ব্যবস্থার উন্নয়নসহ ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাতাল রেল, শহরের চারপাশ দিয়ে চক্রাকার নৌপথসহ গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া ঢাকার ভেতরে অবস্থানরত শিল্প-কলকারখানা, বিশ্ববিদ্যালয়সহ বিশেষ গুরুত্বপূর্ণ নয় এমন সরকারি দফতর ঢাকার বাইরে সরিয়ে নেবার আহ্বান জানান বক্তারা।
 
 
newsNet :: Open Market place and Development window