newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Friday 10th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  অন্যান্য তথ্য
আইলা দূর্গতদের পাশে থাকার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
 
 
 
 
২৪ জুলাই ২০১০ (নিউজনেট)- দেশের আইলা উপদ্রুত উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো টেকসই প্রযুক্তিতে আর" শক্তিশালী করে নির্মাণ করা হবে। ঘূর্ণিঝড় আইলায় যারা ঘরবাড়ি হারিয়েছেন এমন ৪৮ হাজার পরিবারের মধ্যে পরিবারপ্রতি নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় ১০০টি ঘূণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। যাতে সহজেই কেউ বাঁধ কেটে ক্ষতি করতে না পারে। বেড়ি বাঁধে গাছ লাগিয়ে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনি তৈরী করতে হবে যেন বাঁধ বেশী মজবুত হয়।

প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেখানে সেখানে বাঁধ কেটে লোনা পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করা যাবে না। প্রতি ইউনিয়নে একটি মাত্র গেট করে বিশেষ ব্যবস্থায় ঘেরে পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করতে হবে। তিনি পরিকল্পিতভাবে লাগসই প্রযুক্তির মাধ্যমে চিংড়ি চাষ করার জন্য চাষীদের প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গৃহ নির্মাণ অনুদান প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা " ত্রাণ বিভাগের সচিব মো: মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আর" বক্তব্য রাখেন খাদ্য " দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য " পরিবার কল্যাণ মন্ত্রী ড. আ ফ ম রুহুল হক, জেলা আ"য়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবর রহমান এমপি, এইচ এম গোলাম রেজা এমপি, শ্যামনগর উপজেলা আ"য়ামী লীগের সভাপতি জগলুল হায়দার " গাবুরা ইউপি চেয়ারম্যান স ম শফিউল আযম লেনিন প্রমুখ।

জনসভায় প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছি যার সুফল আপনারা ভোগ করছেন। প্রত্যেক মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, শান্তিতে " নিরাপদে থেকে খেয়ে পরে বেঁেচ থাকতে পারে তার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বিকালে খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গৃহনির্মাণ অনুদান প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

তিনি আইলা দুর্গতদের উদ্দেশে বলেন, বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আপনাদের জন্যই আমাদের রাজনীতি। তিনি বলেন, কিছু বাঁধ মেরামত বাকি আছে, তা শিগগিরই সম্পন্ন হবে। শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বাঁধের "পর সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। ইতিমধ্যে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি এলাকাবাসীকে বাঁধের "পর গাছ লাগানোর আহবান জানান, যাতে জলোচ্ছ্বাসে তা ভেঙ্গে যেতে না পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য " দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক, স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং শ্রম " কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইলা দুর্গত কয়রার ১০ জন " দাকোপের ১০ জনের মাঝে গৃহনির্মাণের চেক, শাড়ি-লুঙ্গি " সোলার প্যানেল প্রদান করেন। অনুষ্ঠানস্থল " তার আশপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাঠে স্থান সংকুলান না হ"য়ায় দূরদূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক মানুষ রাস্তার "পর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনেন।

খুলনার কয়রা উপজেলার ২৭ হাজার ৪০০ পরিবারকে ৫৪ কোটি ৮০ হাজার টাকা এবং দাকোপ উপজেলার ১০ হাজার ৬০০ পরিবারকে ২১ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে দে"য়া হবে ২০ হাজার টাকা।
 
>> বাংলাদেশ অর্থ সংকটে রয়েছে বলে মনে করে আইএমএফ . 2010-09-09
 
>> পথে পথে নাড়ির টানে ছুটে চলা মানুষের ভিড়, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ . 2010-09-09
 
>> ২০২১ সালের মধ্যে একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো -প্রধানমন্ত্রী . 2010-09-09
 
>> জুলাইয়ের রফতানি প্রবৃদ্ধি ২৬ শতাংশ . 2010-09-09
 
>> গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও পরে মহাসড়ক অবরোধ . 2010-09-09
 
 
newsNet :: Open Market place and Development window