|
newsNet:: menu
|
|
অন্যান্য তথ্য |
|
|
যানজটে বছরে আর্থিক ক্ষতি ৯ হাজার ৬০০ কোটি টাকা |
| |
| |
|
| |
| |
২২ জুলাই ২০১০ (নিউজনেট)- রাজধানীতে যানজটের কারণে প্রতি বছর আর্থিক ক্ষতির পরিমাণ ৯ হাজার ৬০০ কোটি টাকা। যা দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক বছরে বরাদ্দকৃত অথের্র এক-তৃতীয়াংশ। রাজধানীর মাত্র চারটি প্রধান সড়কে যানজটের কারণে প্রতি বছর এ আর্থিক ক্ষতি হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স " দি চার্টার্ড ইনস্টিটিউট অফ লজিস্টিকস এন্ড ট্রান্সপোর্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে 'ঢাকা শহরের যানজট " অর্থনৈতিক কর্মকা-ে এর প্রভাব " প্রতিকারের উপায়' শীর্ষক সেমিনারে এমসিসিআই-এর সভাপতি এম. আনিস-উদ-দৌলা স্বাগত বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা শহরে প্রতিদিন গড়ে একশ তিনটি প্রাইভেট কার অনুমোদন দেয়া হয়। বিগত কয়েক বছরের ব্যবধানে ঢাকা শহরে ২০ হাজারের বেশি যানবাহনের অনুমোদন দেয়া হয়েছে বলে তিনি জানান। নিয়ম অনুযায়ী শহরের আয়তন অনুপাতে ২৫ থেকে ৩০ শতাংশ রাস্তা থাকার কথা। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেন, যানজট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সহযোগিতার অভাব থাকায় সেগুলো বাস্তবায়ন সম্ভব হয়নি। যানজট নিরসনে ঢাকা শহরে চারটি ফ্লাই"ভার নির্মাণ করার অনুমতি দিয়েছে সরকার। এর একটি উদ্বোধন করা হয়েছে। যানজট নিরসন করে এ সরকারের সময়ের মধ্যে ঢাকা শহরকে ব্যবসা-বান্ধব " বসবাসযোগ্য করে গড়ে তোলা হবে বলে তিনি জানান। সাহারা খাতুন বলেন, রাজধানীতে পার্কিং ব্যবস্থার উন্নতির জন্য ২০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান পার্কিং বিধিমালা করা হচ্ছে। ট্রাফিক আইন মানলে ঢাকা শহরের অর্ধেক যানজট কমে যাবে বলে তিনি জানান। ঢাকা মহানগরের পুলিশ কমিশনার শহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কোন কিছু বাস্তবায়ন হয় না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সবকিছু সম্ভব। রাজধানীর যানজট কমানোর জন্য স্বল্প, মধ্য " দীর্ঘমেয়াদি পরিকল্পনা যোগাযোগ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে কিন্তু তা বাস্তবায়ন হয় না বলে তিনি জানান। শহিদুল ইসলাম বলেন, শুধু বক্তব্য " সেমিনারের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। এবার কাজ করার সময় এসেছে, শুধু পরিকল্পনা নয় এবার তা বাস্তবায়ন" করতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নিশাত দি চার্টার্ড ইনস্টিটিউট অফ লজিস্টিকস্ এন্ড ট্রান্সপোর্টের সভাপতি সৈয়দ রেজাউল হায়াত, চেম্বারের সাবেক " বর্তমান নেতারা আলোচনায় অংশ নেন। |
|
| |
|
|
>> |
বাংলাদেশ অর্থ সংকটে রয়েছে বলে মনে করে আইএমএফ .
2010-09-09 |
| |
|
|
>> |
পথে পথে নাড়ির টানে ছুটে চলা মানুষের ভিড়, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ .
2010-09-09 |
| |
|
|
>> |
২০২১ সালের মধ্যে একটি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো -প্রধানমন্ত্রী .
2010-09-09 |
| |
|
|
>> |
জুলাইয়ের রফতানি প্রবৃদ্ধি ২৬ শতাংশ .
2010-09-09 |
| |
|
|
>> |
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও পরে মহাসড়ক অবরোধ .
2010-09-09 |
| |
|
| |
|