|
newsNet:: menu
|
|
কোম্পানী তথ্য |
|
|
মিৎসুবিসির সঙ্গে প্রগতির ৫ বছর মেয়াদী চুক্তি |
| |
২২ জুলাই ২০১০ (নিউজনেট)- নতুন " আকর্ষণীয় মডেলের বিলাসবহুল গাড়ি উৎপাদনে শীঘ্রই সৰমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বখ্যাত মিৎসুবিসির পাজেরো স্পোর্ট জীপ এখন দেশেই উৎপাদিত হচ্ছে। ইতোমধ্যে প্রস্তুতিমূলক সংযোজনের কাজ শুরম্ন হয়ে গেছে। দেশের একমাত্র সরকারী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় পাজেরো স্পোর্ট জীপ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। সরাসরি জাপানের মিৎসুবিসি মোটর কর্পোরেশন থেকে বিভিন্ন যন্ত্রাংশ এনে সংযোজনের কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২০১১ সালের জুনের মধ্যে প্রগতির কারখানায় সংযোজনের মাধ্যমে উৎপাদিত পাজেরো স্পোর্ট জীপ বাজারজাত হচ্ছে। দেশীয় ক্রেতার হাতে সুলভ মূল্যে বিলাসবহুল গাড়ি বাজারজাতের উদ্দেশ্যই শিল্প মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। শিল্প মন্ত্রণালয় " প্রগতি ইন্ডাস্ট্রিজ সূত্রে জানা গেছে, প্রগতি ইন্ডাস্ট্র্রিজ লিমিটেডের কারখানায় মিৎসুবিসি পাজেরো স্পোর্ট জীপ সংযোজনের লক্ষ্যে গত ৮ জুলাই জাপানে মিৎসুবিসি মোটরস কর্পোরেশনের কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি ৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আ"তায় এখন পাজেরো স্পোর্ট জীপ সংযোজনের কাজ চলছে। |
|
| |
|
|
>> |
সারা বছর বিক্রি হবে টিসিবি'র পণ্য .
2010-09-09 |
| |
|
| |
|