|
newsNet:: menu
|
|
বাণিজ্য ও শিক্ষা |
|
|
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে চাইলেন জেলা প্রশাসকরা, শিক্ষামন্ত্রীর "না" |
| |
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ চাইছেন জেলা প্রশাসকরা। অবশ্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন। রোববার জেলা প্রশাসক সম্মেলন-২০১০ এর প্রথম অধিবেশনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে এ প্রস্তাব করা হলে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, ‘শিক নিয়োগে ইউনিয়ন কোটা চালু এবং ডিসি, ইউএন" অথবা তাদের মনোনীত ব্যক্তিকে বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ দে"য়ার প্রস্তাব আপাতত সরকার বিবেচনা করছে না। তাই এসব প্রস্তাব কার্যত নাকচই করা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। আইনে যা আছে, তা-ই হবে’। সভায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক " গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিজ্ঞান, তথ্য " যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজ্ঞান এবং তথ্য " যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস "সমান এবং প্রাথমিক " গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। |
|
| |
|
| |
|