newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Friday 10th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  বাণিজ্য ও শিক্ষা
১৭টি নতুন স্কুল-কলেজ হচ্ছে রাজধানীতে
 
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)- রাজধানীতে নতুন ১১টি স্কুল " ছয়টি কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা না বাড়ায় এ উদ্যোগ নে"য়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহূত জমিতে এই ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়কে রাজধানীর নয়টি স্থানে জমি দে"য়া হচ্ছে।

জমি দে"য়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আগামী বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে ভূমি মন্ত্রণালয়। বৈঠকে বিমান, যোগাযোগ " গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবদের" ডাকা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা" রাজধানীতে সরকারি এসব স্কুল-কলেজ স্থাপনে জমি বরাদ্দ দিতে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। জমির কারণে এ সিদ্ধান্ত বাস্তবায়নে যাতে বিলম্ব না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি ভূমিসচিবকে নির্দেশ দিয়েছেন।

১৭ স্কুল-কলেজ যেখানে হবে: রাজারবাগ দক্ষিণ বাসাবো এলাকায় ৭ দশমিক ৭৯ একর জমিতে একটি স্কুল " একটি কলেজ, শ্যামলী রিং রোডে ২ দশমিক ৩৯ একর জমিতে একটি স্কুল " কলেজ এবং বর্ধিত পল্লবী মিরপুরে একটি স্কুল " একটি কলেজ নির্মাণ করা হবে। এ তিনটি স্কুল " তিনটি কলেজ অর্থাৎ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানায়।

এ ছাড়া মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা কমার্শিয়াল কলেজ ক্যাম্পাসে অব্যবহূত ২ দশমিক ৭০ একর জমিতে স্থাপন করা হবে একটি স্কুল " একটি কলেজ। এই জমির মালিক মাধ্যমিক " উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ ব্যাংকের পূর্ব দিকে মানিকনগর কমিউনিটি সেন্টারের সামনে শূন্য দশমিক ৭২ একর জমিতে স্থাপন করা হবে একটি স্কুল। এ জমির মালিক বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা।

পাড়াডগাইর মাতুয়াইল " সারুলিয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে শূন্য দশমিক ৬০ একর জমিতে একটি কলেজ " উত্তরা মডেল টাউনের ১০ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কে স্থাপন করা হবে শূন্য দশমিক ৯৯ একর জমিতে। এই জমি ব্যক্তিমালিকানাধীন।

কমলাপুর রেলস্টেশনের পূর্ব দিকে বিশ্বরোডসংলগ্ন মুগদাপাড়া হাসপাতালের পাশে ৯ দশমিক ৫৫ একর জমিতে নির্মাণ করা হবে একটি কলেজ। এ জমির মালিক বাংলাদেশ রেল"য়ে।

হাজি ক্যাম্পের বিপরীত পাশে দক্ষিণখানে ৫৯ দশমিক ৩২ একর জমিতে স্থাপন করা হবে একটি স্কুল " একটি কলেজ। এ জমির মালিক আন্তর্জাতিক বিমানবন্দর সংস্থা।

জমিপ্রাপ্তি " তদারকির জন্য কমিটি: ১৭টি স্কুল " কলেজ স্থাপনের জন্য জমি পেতে বা হস্তান্তর করতে যাতে দেরি না হয়, তা তদারকি করতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন) সভাপতি করে কমিটি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে যেসব জমি বরাদ্দ দে"য়া হচ্ছে, তা অধিগ্রহণের বিষয়সহ সব কাজ সমন্বয় করবে এ কমিটি।
 
>> প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ ফল প্রকাশ . 2010-09-09
 
>> ২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করা হবে - শিক্ষামন্ত্রী . 2010-09-09
 
>> এসএসসি এইচএসসি ও সমমান পরীক্ষার ফি বাড়ছে . 2010-09-09
 
 
newsNet :: Open Market place and Development window