|
newsNet:: menu
|
|
বাণিজ্য ও শিক্ষা |
|
|
আইবিটিআইএর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন |
| |
২২ জুলাই ২০১০ (নিউজনেট)- ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআইএ) কর্তৃক আয়োজিত ২ মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি আইবিটিআরএর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইবিটিআরএর মহাপরিচালক " এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নূরুল ইসলাম খলিফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএ " এমবিএ পর্যায়ের মোট ৭৫ জন ছাত্রছাত্রী অংশ নেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ইন্টার্নশিপের জন্য নির্বাচন করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ " সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষ ব্যাংক এবং এর আমানতের পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা প্রায় ঊনষাট লাখ। |
|
| |
|
| |
|