newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Monday 06th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  করপোরেট টক
শ্রমিকদের শিল্প প্রতিষ্ঠান ভাংচুর বন্ধের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী
 
 
 
 
৩১ জুলাই ২০১০ (নিউজনেট)- গার্মেন্টস শ্রমিকদের শিল্প প্রতিষ্ঠানে ভাংচুর বন্ধের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যদি ভাঙ্গচুর করেন তবে এ শিল্পের ক্ষতি হবে। মালিকরা বেকায়দায় পড়বেন। আপনারা বেকার হয়ে পড়বেন। নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন।’ প্রধানমন্ত্রী শনিবার তার পূর্ব নির্ধারিত গোপালগঞ্জ " টুঙ্গিপাড়ার সফর কর্মসূচি স্থগিত হ"য়ার পর সেখানে সমবেত জনতার উদ্দেশ্যে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।

শ্রমিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা শান্ত হউন। আজ যদি এ শিল্প ধ্বংস হয়ে অন্য দেশে চলে যায়, তবে নিজেরাই বেকার হয়ে পড়বেন। আগের সর্বনিন্ম বেতন ১৬২০ টাকা থেকে তিন হাজার করা হয়েছে। শিল্প ধ্বংস হলে এক টাকা" পাবেননা। বেকারত্বের অভিশাপ নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি গরীব মানুষের রাজনীতি করি। তাদের সুবিধা-অসুবিধা আমি বুঝি।’

গার্মেন্ট মালিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করুন। তাদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করুন। আমরা কম মূল্যে চাল দিব।’

ভাঙ্গচুরের পেছনে ইন্ধনদাতাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচার করা হবে বলে" প্রধানমন্ত্রী ঘোষণা দেন।

দুর্যোগপূর্ণ আবহা"য়ার জন্য সফর কর্মসূচী বাতিল হ"য়া সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞানের এতো উন্নতি সাধনের পর" আমরা প্রকৃতির কছে অসহায়। তাই টুঙ্গিপাড়ায় আসতে না পেরে আমি দুঃখিত এবং সকল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

এরপরই প্রধানমন্ত্রী মোবাইল ফোনে টুঙ্গিপাড়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিজিএমইএর প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন করেন।

উল্লেখ্য, সরকার কর্তৃক ঘোষিত নূন্যতম ৩০০০ টাকা মজুরী ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে তৈরি পোশাক শ্রমিকরা আন্দোলনের নামে নাশকতায় লিপ্ত হয়।
 
 
newsNet :: Open Market place and Development window