|
newsNet:: menu
|
|
করপোরেট টক |
|
|
শাহ মাসুদ ইমাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিউম্যান রিসোর্স প্রধান |
| |
৩০ জুলাই ২০১০ (নিউজনেট)- শাহ মাসুদ ইমাম স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হিউম্যান রিসোর্স কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তিনি পাঁচ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন দায়িত্বে আছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা " আফগানিস্তানকে নিয়ে গঠিত ব্যাংকটির দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব করপোরেট অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন। এছাড়া তার সমৃদ্ধ কর্মজীবনে রয়েছে ইউনিলিভার, কোকাকোলা এবং রেকিটবেনকাইজার-এর মতো করপোরেট জায়ান্টদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ হেড অব হিউম্যান রিসোর্সের দায়িত্বপালনকারী সন্দীপ মুখার্জি তার নতুন কর্মস্থল সিঙ্গাপুরে ব্যাংকটির হিউম্যান রিসোর্সের নতুন দায়িত্ব পালন করবেন। |
|
| |
|
| |
|