|
newsNet:: menu
|
|
করপোরেট টক |
|
|
উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ফাইল যাবে প্রধানমন্ত্রীর টেবিলে |
| |
২২ জুলাই ২০১০ (নিউজনেট)- এখন থেকে প্রতিটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ফাইল যাবে প্রধানমন্ত্রীর টেবিলে। প্রধানমন্ত্রী নিজে এসব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ " মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চলমান প্রকল্পগুলোর অগ্রগতি প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আনার জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করবে। প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি কিংবা দুর্নীতির প্রমাণ পা"য়া গেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় " বিভাগগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নে"য়া হবে। বুধবার বিভিন্ন মন্ত্রণালয় " বিভাগের সঙ্গে নতুন এডিপি বাস্তবায়নের কৌশল নির্ধারণী বৈঠকে পরিকল্পনা কমিশন এসব সিদ্ধান্তের কথা জানায়। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) এ কে খন্দকারের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। গতকাল এডিপি বাস্তবায়ন কৌশল নির্ধারণী বৈঠকে নয়টি মন্ত্রণালয় " বিভাগ অংশ নেয়। এগুলো হলো_ মৎস্য " প্রাণিসম্পদ, ডাক " টেলিযোগাযোগ, খাদ্য " দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য " পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, ধর্ম, ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার " সেতু বিভাগ। বৈঠকে প্রতিটি মন্ত্রণালয় " বিভাগের প্রকল্পভিত্তিক আগাম কর্ম " ক্রয় পরিকল্পনা জমা দে"য়ার কথা থাকলে" বেশির ভাগই তা দিতে পারেনি। এতে অসন্তুষ্ট হন পরিকল্পনামন্ত্রী। এজন্য পরিকল্পনামন্ত্রীর তোপের মুখে পড়েন সংশ্লিষ্ট মন্ত্রণালয় " বিভাগের সচিবরা। আগামী রোববারের মধ্যে তাদের আগাম কর্ম " ক্রয় পরিকল্পনা জমা দে"য়ার সময়সীমা বেঁধে দে"য়া হয়েছে। এখন থেকে তিন মাস অন্তর সব মন্ত্রণালয় " বিভাগের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নে ধারাবাহিক বৈঠক করবে পরিকল্পনা মন্ত্রণালয়। সেখানে নিজেদের পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। এর অংশ হিসেবে গতকাল অর্থবছরের প্রথম প্রান্তিকের বৈঠক শুরু হয়েছে। পাঁচ দফায় সব মন্ত্রণালয়ের বৈঠক হবে। গতকালের বৈঠকে সব মন্ত্রণালয়কে এডিপি বাস্তবায়নের ১২ দফা নির্দেশনা দে"য়া হয়। বৈঠকে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার এডিপি শতভাগ বাস্তবায়ন করতে চায়। তাই বছরের প্রথম থেকে প্রকল্প বাস্তবায়নের "পর জোর দে"য়া হচ্ছে। কোনো মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়নে গাফিলতি করলে আইনানুগ ব্যবস্থা নে"য়া হবে। এমনকি প্রকল্প বাস্তবায়নের গতি-প্রকৃতি নিবিড় পর্যবেক্ষণে রাখবে আইএমআইডি। তিন মাস অন্তর প্রকল্প অগ্রগতি প্রতিবেদন তৈরি করবে বিভাগটি। |
|
| |
|
|
>> |
পদ্মা সেতুর নির্মাণ কাজ ডিসেম্বরে - যোগাযোগমন্ত্রী .
2010-09-09 |
| |
|
|
>> |
সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিং প্রতিরোধে অ্যাকশন প্ল্যান চূড়ান্ত -অর্থমন্ত্রী .
2010-09-09 |
| |
|
|
>> |
অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক .
2010-09-09 |
| |
|
| |
|