|
newsNet:: menu
|
|
টেলিকম, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি |
|
|
সস্তা ল্যাপটপ বানাচ্ছে ভারত |
| |
২৪ জুলাই ২০১০ (নিউজনেট)- বিশ্বের সবচেয়ে কম দামের ল্যাপটপ বানাচ্ছে ভারত। যার মূল্য হবে মাত্র ৩৫ ডলার। ভারতের মানব সম্পদমন্ত্রী কপিল শৈবাল কয়েকদিন আগে এই সস্তা ল্যাপটপ তৈরির ঘোষণা দিয়ে জানিয়েছেন, এটি মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে। বাণিজ্যিকভাবে" এটি উৎপাদনের জন্য তার মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। এক সংবাদ সম্মেলনে শৈবাল জানান, আমরা এই ল্যাপটপ তৈরির ব্যাপারে সর্বশেষ পর্যায়ে রয়েছি। সব মিলে এর মূল্য দাঁড়াবে ৩৫ ডলার। তিনি আরো বলেন, অপারেটিং সিস্টেম লিনাক্স ভিত্তিক এই ল্যাপটপটি চলবে টাচ স্ক্রিনের মাধ্যমে। পরবর্তী সময়ে এর মূল্য ২০ থেকে ১০ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ভারতের সর্বোচ্চ কারিগরি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনষ্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনষ্টিটিউট অব সায়েন্সের গবেষক দল এই ল্যাপটপের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। |
|
| |
|
| |
|