|
newsNet:: menu
|
|
বিশ্ব ও বাণিজ্য |
|
|
চীনে কয়লা খনি বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি |
| |
৩১ জুলাই ২০১০ (নিউজনেট)-চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কয়লা খনি নিরাপত্তা ব্যুরোর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, উত্তরাঞ্চলে সানশি প্রদেশের লিনফেন নগরীর নিকটে লিউগু কয়লা খনিতে রাত ২টা ৪০ মিনিটে (গ্রিনিচমান সময় ১৮টা ৪০ মিনিটে) এ বিস্ফোরণ ঘটে। সিনহুয়া জানায়, বিস্ফোরণে সতের জনের প্রাণহানি ঘটেছে এবং ৬৮ জন আহত হয়েছে। বারুদ মজুদ রাখার জন্য ব্যবহৃত একটি কক্ষের ভিতর বিস্ফোরণ ঘটে। খবরে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ খনির ভিতর থেকে শ্রমিকদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী, চীনে গত বছর মোট ২ হাজার ৬শ’ ৩৯ খনি শ্রমিকের প্রাণহানি ঘটেছে। |
|
| |
|
| |
|