|
newsNet:: menu
|
|
বিশ্ব ও বাণিজ্য |
|
|
ইউরোপীয় ব্যাংকগুলোর অর্থনৈতিক মন্দা মোকাবিলার পরীক্ষা |
| |
৩১ জুলাই ২০১০ (নিউজনেট)- ভবিষ্যতে অর্থনৈতিক মন্দায় নিজেদের কতটুকু সামলে নিতে পারবে_ ইউরোপীয় ব্যাংকগুলোর জন্য এটিই ছিল পরীক্ষা। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অধিকাংশ ব্যাংক। তবে ধরা খেল সাতটি। উত্তীর্ণ ব্যাংকগুলোকে অভিনন্দন জানাল আইএমএফ। পরীক্ষা করা হলো ইউরোপের ৯১টি ব্যাংককে। ২০টি দেশের প্রায় সব ব্যাংকই তাদের সক্ষমতার পরিচয় দিলে" ব্যর্থ হলো সাতটি। পরীক্ষার আয়োজনকারী সংস্থাটি বলছে, সাতটি ব্যাংকের সার্বিক পুঁজির ঘাটতি রয়েছে সাড়ে তিন বিলিয়ন ইউরো। এগুলোর মধ্যে স্পেনের পাঁচটি। বাঙ্কা সিভিকা, ডিয়াডা, এসপিগা, ইউনিম এবং কাজাজুর। এছাড়া মন্দা মোকাবেলায় নিজেদের সক্ষমতা প্রদর্শনে ব্যর্থ হলো জার্মানির রাষ্ট্রীয় ঋণ প্রদানকারী সংস্থা হাইপো রেয়াল এস্টেট। ২০০৮ সালে ধসের মুখে পড়ার পরই এটিকে জাতীয়করণ করা হয়েছিল। ব্যর্থদের তালিকায় রয়েছে ঋণে জর্জরিত গ্রিসের এটিই ব্যাংক। পরীক্ষায় পাস করেনি জার্মানির রাষ্ট্রীয় ঋণ প্রদানকারী সংস্থা হাইপো রেয়াল এস্টেট। এছাড়া পরীক্ষায় ফেল করার খুব কাছাকাছি পর্যায়ে ছিল আর" কিছু ব্যাংক। এগুলোর মধ্যে রয়েছে জার্মানির পোস্টব্যাংক এবং নর্থ এলবি, গ্রিসের পিরাউস, এ্যালায়েড আইরিশ ব্যাংকস, ইতালির ইউবিআই ব্যাঙ্কা এবং স্পেনের ব্যাংকইন্টার। এসব ব্যাংকের টায়ার এক-এর অনুপাত সবচেয়ে শোচনীয় অবস্থার চেয়ে সাত শতাংশের" কম। এই টেস্টের ফলাফলে সনত্মোষ প্রকাশ করেছেন জার্মান অর্থমন্ত্রী ভোল্ফগাঙ শোয়েবলে। তিনি বলেন, ''অর্থবাজারে আস্থা বৃদ্ধির ক্ষেত্রে স্ট্রেস টেস্টে ব্যাপক অংশগ্রহণ এবং এর ফলাফল প্রকাশ একটি গুরম্নত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে ইউরোপীয় ব্যাংকগুলোর সক্ষমতার ক্ষেত্রে স্বচ্ছতা স্পষ্টতই বেড়েছে। এছাড়া আনত্মর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ অভিনন্দন জানালো নিজেদের সামথর্্য প্রদর্শনে সক্ষম ব্যাংকগুলোকে। ব্যাঙ্কগুলোর এই স্বাস্থ্য পরীক্ষার ফল প্রকাশকে স্বাগত জানালেন মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গাইথনার"। |
|
| |
|
| |
|