|
newsNet:: menu
|
|
বিশ্ব ও বাণিজ্য |
|
|
উ. কোরিয়া যুদ্ধের জন্য প্রস্তুত |
| |
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)- যুক্তরাষ্ট্র " দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন আজ রবিবার থেকে শুরু হ"য়া দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে বেপরোয়া আখ্যা দিয়ে বলেছেন, প্রয়োজনে যে কোন সময় এই যুদ্ধ শুরু করতে উত্তর কোরিয়া প্রস্তুত। -খবর বিবিসি " রয়টার্সের। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি" জানিয়েছে, পিয়ংইয়ং যে কোন সময় এই প্রতিশোধমূলক পবিত্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছে। পিয়ংইয়ংয়ের এই হুমকির জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে বাকযুদ্ধে যা"য়ার কোন আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। এর আগে হ্যানয়ে শুক্রবার সিকিউরিটি ফোরামে উত্তর কোরিয়ার এক প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপই তারা পেশীশক্তি দিয়ে মোকাবিলা করবেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া " যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের হুমকি বলে তিনি মন্তব্য করেন। |
|
| |
|
| |
|