newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Monday 06th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  বিশ্ব ও বাণিজ্য
চীনে খনির বর্জ্যে নদী দূষণ বাড়ছে
 
২৪ জুলাই ২০১০ (নিউজনেট)- চীনে খনির বর্জ্যে নদীর দূষণ ক্রমেই বেড়ে চলেছে। অত্যাধিক জনবহুল এই দেশটিতে নিজস্ব সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: কয়লা, সোনা, তামা, কঠিন শিলা, তেল " গ্যাস। এ সবের বর্জ্য নদীতে গিয়ে মেশার কারণে হুমকিতে পড়েছে সেখানকার নাগরিক জীবন। দেশটির ফুজিয়ান এলাকায় রয়েছে তামার খনি। এরই পাশ ঘেঁষে রয়েছে সুন্দর পাহাড়ি নদী ডিং। কিন্তু নদীটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধারণ করলে" এর ব্যবহারে রয়েছে বিধি-নিষেধ। তামার খনির বর্জ্যে নদীটি আজ বিষাক্ত পদার্থের ভাগাড়ে পরিণত হয়েছে। এ সকল বর্জ্য নিঃসরণ বন্ধ করার নির্দেশ কর্তৃপক্ষ বার বার দিলে" তার তোয়াক্কা না করে প্রতিনিয়ত দূষণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে একশ্রেণীর লোক। এ কারণে এখানে মরে যাচ্ছে জলজ উদ্ভিদ। প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে মৎস্য সম্পদ। তবে সংশ্লিষ্টরা বলছেন খনির বর্জ্যে এই দূষণের ঘটনা আজ নতুন নয়। চীনে অনেক নদীর অবস্থা এখন মারাত্মক ভয়াবহ।

বেইজিং-এর ইনষ্টিটিউট অব পাবলিক অ্যান্ড এনভায়রণমেন্ট অ্যাফেয়ার্সের একজন পরিচালক বলেন, এ ধরনের নদীর পানি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ব্যবহারে নিষেধ করা হয়েছে। পানি ব্যবস্থাপনা সংগঠনগুলো চীনের এ দূষণ নিয়ে খুবই উদ্বিগ্ন। তারা জানান, এমনিতেই চীনে প্রতিদিন ঘর-গেরস্থালী " শিল্প কারখানা থেকে বিপুল পরিমাণ বর্জ্য পানি নদীতে এসে পড়ে। বড় কিছু শহর ছাড়া অন্য শহরগুলোয় বর্জ্য পানি বেরোনোর আগে তা ঠিকমতো শোধন করা হয় না। এ কারণে খাবার পানিসহ কৃষি ক্ষেত্রে" এর প্রভাব পড়ছে। এটি মানুষ, পশু-পাখি, জীববৈচিত্র্য এবং পরিবেশ প্রতিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
 
 
newsNet :: Open Market place and Development window