|
newsNet:: menu
|
|
কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্প |
|
|
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি শুরু |
| |
৩০ জুলাই ২০১০ (নিউজনেট)- বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারম্নক খান বলেছেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর নজরদারি শুরম্ন করেছে। প্রতিবছর রমজান মাস শুরুর সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য বেড়ে যায়, এটা দুঃখজনক। এতে সাধারণ মানুষের কষ্ট হয়। এ বছর যাতে দ্রব্যমূল্য না বাড়ে সেজন্য সরকার কঠোর নজরদারি শুরম্ন করেছে। এরপর" যদি কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ায় তাহলে তাদের বিরম্নদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বস্ত্র " তৈরি পোশাক প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এজন্য পাঁচ ছয় মাস আগে থেকে কাজ শুরম্ন করেছি। বিদেশ থেকে পণ্য আদমানিতে কোন সমস্যা যাতে না হয় সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ" নেয়া হয়েছে। সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৮০০ ডিলার দেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় বিভিন্ন পণ্য পৌঁছে দেবে। এছাড়া ব্যবসায়ীদের সংগঠনগুলো ইতোমধ্যে বাজার তদারকি শুরম্ন করার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করছে। এ উদ্যোগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। |
|
| |
|
|
>> |
ক্ষুদ্র মহিলা উদ্যোক্তারা গ্রুপ ভিত্তিক এসএমই ঋণের আওতায় আসছে .
2010-09-09 |
| |
|
| |
|