newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Friday 10th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্প
ট্যানারী বর্জ্য দিয়ে মৎস্য " পশুখাদ্য তৈরি বন্ধের নির্দেশ
 
২৭ জুলাই ২০১০ (নিউজনেট)- হাজারীবাগ ট্যানারির বর্জ্য ব্যবহার করে মৎস্য " পশু খাদ্য তৈরি এবং বিক্রি ৩ মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ক প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মৎস্য " পশু খাদ্যে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের "পর শুনানি গ্রহণ করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী " বিচারপতি শেখ মো: জাকির হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ প্রদান করেন।

আদেশে হাইকোর্ট চার দফা নির্দেশনা প্রদান করে। নির্দেশনাগুলো হচ্ছেঃ ক. ঢাকার ১০টি থানার ১০টি বাজার হতে মাছ " মুরগির মাংস এবং ডিম সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে দেখতে হবে এতে ক্রোমিয়াম, লীড " অন্য ক্ষতিকারক উপাদান আছে কিনা। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) " বিসিএসআইআর এই পরীক্ষা সম্পন্ন করে তিন সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে। খ. ১৫ দিনের মধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠন করে ঢাকাসহ কয়েকটি জেলায় পশু খাদ্য উৎপাদনে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধের পদ্ধতি " নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিট আবেদনের বিবাদি বাণিজ্য সচিব, শিল্প সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব " মৎস্য সচিব, পুুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিসিএসআইআর এর চেয়ারম্যান " বিএসটিআইয়ের পরিচালকের প্রতি এই নির্দেশ প্রদান করা হয়েছে। গ. এছাড়া স্বাস্থ্য সচিবকে বাজার থেকে মাছ " মুরগির মাংস " ডিম সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে পরীক্ষা করার" নির্দেশ দেয়া হয়েছে। ঘ. বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, বিসিএসআইআর এর চেয়ারম্যান " পুুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) যৌথভাবে হাজারীবাগ এলাকায় মৎস্য " পশু খাদ্যে ট্যানারির বর্জ্য প্রক্রিয়াজাত কারখানা " ব্যবসা অবিলম্বে বন্ধ করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিট আবেদনকারীগণের পক্ষে এডভোকেট মনজিল মোরশেদ শুনানিতে অংশ নেন। এছাড়া সরকার পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট নজরুল ইসলাম তালুকদার। এডভোকেট মনজিল মোরশেদ আদালতকে বলেন, ট্যানারি বর্জ্য মৎস্য " পশু খাদ্যে ব্যবহার হ"য়ায় মানুষের দেহে বিভিন্নভাবে ক্যান্সারের উপাদান প্রবেশ করছে। এছাড়া কিডনি-লিভারসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। আদালত শুনানি গ্রহণ করে "ই আদেশ প্রদান করেন।
 
>> ক্ষুদ্র মহিলা উদ্যোক্তারা গ্রুপ ভিত্তিক এসএমই ঋণের আওতায় আসছে . 2010-09-09
 
 
newsNet :: Open Market place and Development window