|
newsNet:: menu
|
|
কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্প |
|
|
জেলেদের বিশেষ পরিচয়পত্র তৈরির কাজ শুরু হচ্ছে |
| |
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)- চলতি বছরই শুরু হচ্ছে জেলেদের বিশেষ পরিচয়পত্র তৈরির কাজ। রোববার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-’১০ উপলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এ কথা জানান মৎস্য " প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের যেমন ভোটার আইডি কার্ড আছে, কৃষকদের যেমন পরিচয়পত্র আছে, ঠিক তেমনই জেলেদের জন্য" বিশেষ আইডি কার্ডের ব্যবস্থা করা হবে। খুব দ্রুতই অন্যান্য খাতের মতো মৎস্য " প্রাণিসম্পদ খাতে" ভর্তুকির ব্যবস্থা করা হবে এবং এ পরিচয়পত্রের মাধ্যমে জেলেদের জন্য বরাদ্দ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।’ ‘খাদ্য নিরাপত্তায় মৎস্যজাত আমিষ " প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়াবলি’ শিরোনামে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন-বিএসএফএফ। সেমিনারে আর" উপস্থিত ছিলেন মৎস্য " প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শরফুল আলম " বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম হোসেন, ঢাকা মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহাবুবুর রহমান। সভাপতিত্ব করেন মৎস্য " প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামসুল কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)’র চিফ অব প্রোগ্রাম এসএম ইশতিয়াক। |
|
| |
|
| |
|