newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Monday 06th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্প
ঢাকায় এশিয়ান বাণিজ্য মেলা ২ আগস্ট শুরু
 
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)-নিত্য প্রয়োজনীয় " ভোগ্য পণ্যের তৃতীয় এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১০ আগামী ২ আগস্ট থেকে ঢাকায় শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ৮ আগস্ট পর্যন্ত। রোববার জাতীয় প্রেসকাবে কনফারেন্স অ্যান্ড এক্সিব্শিন ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেডের (সেমস) প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ১০০ টির" বেশি প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য " পানীয়, স্বাস্থ্য-সেবা, প্রসাধনী সমগ্রী, গৃহ সমগ্রী, ফ্যাশন, কারু " হস্ত শিল্প মেলায় প্রদর্শন করবে।

এশিয়ার বিভিন্ন জাতির মধ্যে বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করতেই এ মেলার উদ্যেশ্য বলে জানান আয়োজকরা।

মেলায় মালয়েশিয়া " পাকিস্তান চেম্বার অব কমার্সের আলাদা প্যাভিলিয়ন থাকবে।

মেলার প্রবেশ মূল্য হবে ২০ টাকা। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
 
 
newsNet :: Open Market place and Development window