newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Monday 06th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্প
নবায়নযোগ্য জ্বালানিনীতি গ্রহণের পরামর্শ গভর্নরের
 
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)- জ্বালানি নিরাপত্তার জন্য বিদ্যুতের বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিনীতি গ্রহণে নীতিনির্ধারকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। রোববার জাতীয় জাদুঘরে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান। ড. সাজেদ কামালের লেখা বই ‘দি আনট্যাপড এনার্জি মাইন’-এর প্রকাশনা উৎসবের আয়োজন করে স্কলার্স বাংলাদেশ।

আতিউর রহমান বলেন, ‘বিদ্যুৎ চাহিদা পূরণে আমরা কোন পথ বেছে নেবো সে সিদ্ধান্ত নে"য়ার এটাই উপযুক্ত সময়। নবায়নযোগ্য জ্বালানির পক্ষে নীতিনির্ধারকদের এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং এর প্রযুক্তি সংযোজনে" প্রস্তুত হতে হবে।’

এছাড়া গভর্নর গুলশান " ধানমণ্ডি এলাকার বাসিন্দাদের সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি পরিবেশ রক্ষা করে।’

তিনি আর" বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এ সেক্টরে বিনিয়োগে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৫ শতাংশ সুদে ঋণ দে"য়ার জন্য দু’শ’ কোটি টাকার তহবিল গঠন করেছে। ব্যাংকগুলো জনগণকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। সুতরাং "ইসব এলাকার জনগণ এ সুযোগ কাজে লাগাতে পারেন।’

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী, লেখক সাজেদ কামাল, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক সালাহ-উদ-দীন, সোলার পা"য়ার সোসাইটির সম্পাদক ড. সাইফুল হক, রহিম আফরোজ গ্রুপের পরিচালক মনোয়ার, স্কলার্স বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা এ খান প্রমুখ।
 
 
newsNet :: Open Market place and Development window