newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Monday 06th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্প
নিত্যপণ্য বাজারজাত করতে এক হাজার ৮০০ জন ডিলার নিয়োগ দেবে সরকার
 
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)-রমজান মাসকে সামনে রেখে সারা দেশে এক হাজার ৮০০ জন ডিলার নিয়োগ দেবে সরকার। এসব ডিলারের মাধ্যমে চিনি, ছোলা, সয়াবিনসহ অন্যান্য পণ্য কম দামে সরবরাহ করা হবে। প্রত্যেক ডিলার কী পরিমাণ পণ্য পাবেন, তা" নির্ধারণ করে দে"য়া হবে।

আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় রিকশা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এসব কথা বলেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করার চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে ভিজিএফ কার্ডের ব্যবস্থা" করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
 
 
newsNet :: Open Market place and Development window