newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Monday 06th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  শেয়ার, ব্যাংক ও বিনিয়োগ
আইসিবি পরিচালিত মিউচ্যুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা
 
৩০ জুলাই ২০১০ (নিউজনেট)-ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এছাড়া আইসিবি ইউনিট ফান্ড, পেনশন ফান্ডের" লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ভবনে অবস্থিত আইসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে ২০০৯-১০ অর্থবছরের সবকটি ফান্ডের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইসিবি ১ম মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৪০০ শতাংশ, ২য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২০০ শতাংশ, ৩য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১৪০ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ১২৫ শতাংশ, ৫ম আইসিবি মিউচ্যুয়াল ফন্ডের জন্য ১০০ শতাংশ, ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৭৫ শতাংশ, ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৭০ শতাংশ এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া আইসিবি ইউনিট ফান্ডের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এদিকে একই সময়ে আইসিবি এসেট ম্যানেজমেন্ট পরিচালিত ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুযায়ী- আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৫০ শতাংশ, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩৫ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৩৫ শতাংশ, আইসিবি এএমসিএল ২য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ২২ শতাংশ, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ডের (১০ মাসের জন্য) জন্য ১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড "য়ান: স্কিম "য়ান (৬ মাসের জন্য) ১১ দশমিক ৫ শতাংশ এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের (৫ মাসের জন্য) জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আইসিবি এএমসিএল ইউনিট ফান্ডের জন্য ৩০ শতাংশ এবং আইসিবি পেনশন হোল্ডারস ইউনিট ফান্ডের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছে। উল্লেখ্য, পেনশন ফান্ডের জন্য এর আগে প্রথম ভাগের জন্য ৯ শতাংশ লভ্যাংশ নগদ বিতরণ করা হয়েছে। এসব ফান্ডের রেকর্ড ডেট আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
 
 
newsNet :: Open Market place and Development window