|
|
অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের এলডিএস চালু হচ্ছে ৪ আগস্ট |
| |
৩০ জুলাই ২০১০ (নিউজনেট)- আগামী ৪ আগস্ট থেকে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের সরাসরি আন্তঃযোগাযোগ বা লাইভ ডে সিমুলেশন (এলডিএস) চালু হচ্ছে। বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পূর্ব প্রস্ততি হিসাবে বর্তমানে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সঙ্গে সরাসরি আন্তঃযোগাযোগ বা এলডিএস চালু করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এন্ড পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সার্কুলার জারি এক সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দে"য়া হয়েছে। কেন্দ্র ীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের আনুষ্ঠানিক প্রবেশের লক্ষ্যে এলডিএস কার্যক্রম চালুর জন্য ব্যাংকগুলোকে কিছু নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে উভয় ধরনের ক্লিয়ারিংয়ে উপস্থাপন করা সকল ইন্সট্রুমেন্ট বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমের নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপস্থাপন করতে হবে এবং আনপেইড রিটার্নগুলো" পাঠাতে হবে। এ এলডিএস কার্যক্রমে কোন ধরনের ননমাইকার ইন্সট্রুমেন্ট উপস্থাপন করা যাবে না। কোন ইন্সন্ট্রুমেন্ট আইকিউএ সফল না হলে তা ঐদিন নিকাশ হয়নি বলে ধরে নেয়া হবে এবং তা পরবর্তী কার্যদিবসের জন্য উপস্থাপন করা হবে। যে ইন্সট্রুমেন্টগুলো এলডিএসের সেটেলমেন্ট করা হবে সেগুলো পরবর্তী দিনে তালিকাসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠিয়ে দেয়া হবে। এলডিএসে কোন ধরনের অসামঞ্জস্য বা ত্রুটি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। এ অবস্থায় আগামী ৪ আগস্ট থেকে এলডিএসের সকল ব্যাংকের সফল অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের সফল বাস্তবায়নের পূর্বপ্রস্ততি নেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে গত জুন থেকে জুন যন্ত্রে পাঠযোগ্য বিশেষ কালিযুক্ত মাইকার চেক গ্রহণের মাধ্যমে স্বয়ংক্রিয় ক্লিয়ারিং ব্যবস্থা প্রবর্তনের কার্যক্রম শুরু হয়েছে। |
|
| |
|
|
>> |
ঈদ উপলক্ষে তিনদিন ব্যাংক বন্ধ .
2010-09-09 |
| |
|
|
>> |
১০ টাকায় ব্যাংক এ্যাকাউন্ট খুলতে পারবেন হতদরিদ্ররা .
2010-09-09 |
| |
|
|
>> |
মার্জিন ঋণ সমন্বয়ে বাধ্যতামূলক শেয়ার বিক্রির নির্দেশনা জারি .
2010-09-09 |
| |
|
|
>> |
ঈদে চারদিন বন্ধ থাকবে শেয়ারবাজার .
2010-09-09 |
| |
|
|
>> |
লেনদেন বাড়লেও শেয়ার বাজারে ব্যাপক দর পতন .
2010-09-09 |
| |