newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Friday 10th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  শেয়ার, ব্যাংক ও বিনিয়োগ
ঢাকা স্টক এক্সচেঞ্জে মহাবির্পযয়, ৬ হাজার ৫শ কোটি টাকা উধা"
 
 
 
 
২৫ জুলাই ২০১০ (নিউজনেট)- সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। আর এক ধাক্কায় বাজার মূলধন আগের দিনের চেয়ে ৬ হাজার ৫০৭ কোটি টাকা কমেছে। ১৯৯৬ সালে পুঁজিবাজারের সর্বগ্রাসী বিপর্যয়ের পর একদিনে এত বড় দরপতনের ঘটনা আর ঘটেনি। তবে ডিএসই’র সভাপতি মো. শাকিল রিজভী অবশ্য বিনিয়োগকারীদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেছেন, ‘শিগগিরই বাজার স্বাভাবিক হয়ে যাবে। তাই বিনিয়োগকারীদের কোনোভাবেই আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করা ঠিক হবে না।’

এদিন ডিএসইতে সাধারণ মুল্য সূচক আগের দিনের চেয়ে ২০৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে ৬ হাজার ২০০ দশমিক ২২ পয়েন্টে নেমে আসে। এটি পুঁজিবাজারের ইতিহাসে একদিনে সর্বোচ্চ দরপতন। এর আগে গত চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ডিএসইতে সাধারণ সূচক সর্বোচ্চ ১৩৭ পয়েন্ট কমেছিল।

রোববার ডিএসইতে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ " জ্বালানি, আইটি, সেবা এবং সিরামিকস খাতের শেয়ারে ধ্বস নামে।

তবে প্রায় সব খাতের শেয়ারের দরপতন হলে" একমাত্র মিউচ্যুয়াল ফান্ড খাত। এ খাতের প্রায় সব ইউনিটের দাম বেড়েছে।

রোববার ডিএসইতে লেনদেন হ"য়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১৯১টির, বেড়েছে মাত্র ৫১ টির আর অপরিবর্তিত রয়েছে ২টির শেয়ারের দাম। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হ"য়ায় বাজার মূলধন আগের দিনের চেয়ে ৬ হাজার ৫০৭ কোটি টাকা কমেছে। বাজার মূলধন " সূচক কমার পাশাপাশি আর্থিক লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৪৪৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের দিনের চেয়ে ৩৩৫ কোটি ২৬ লাখ টাকা কম।

রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হচ্ছে - তিতাস গ্যাস, এবি ব্যাংক লিঃ, লঙ্কাবাংলা ফিন্যান্স, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিঃ, আরএকে সিরামিকস্, ডেসকো লিঃ, ইউনাইটেড এয়ার"য়েজ, সামিট পা"য়ার " "য়ান ব্যাংক লিঃ।

অন্যদিকে, দর বাড়ার ক্ষেত্রে প্রধান ১০টি কোম্পানি হলো - প্রাইম ব্যাংক, ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার"য়েজ, ঢাকা ডাইয়িং, এটলাস বাংলা, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, জেমিনী সী ফুড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট ১ম মিউচুয়াল ফান্ড স্কিম-১, আইসিবি ৩য় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি ২য় এনআরবি মিউচুয়াল ফান্ড " ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ড।

দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো - আইএফআইসি, কাশেম সিল্ক, বিএসআরএম স্টীল, পূবালী ব্যাংক, সমতা লেদার, স্ট্যান্ডার্ড সিরামিক, এবি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক লিঃ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ।
 
>> ঈদ উপলক্ষে তিনদিন ব্যাংক বন্ধ . 2010-09-09
 
>> ১০ টাকায় ব্যাংক এ্যাকাউন্ট খুলতে পারবেন হতদরিদ্ররা . 2010-09-09
 
>> মার্জিন ঋণ সমন্বয়ে বাধ্যতামূলক শেয়ার বিক্রির নির্দেশনা জারি . 2010-09-09
 
>> ঈদে চারদিন বন্ধ থাকবে শেয়ারবাজার . 2010-09-09
 
>> লেনদেন বাড়লেও শেয়ার বাজারে ব্যাপক দর পতন . 2010-09-09
 
 
newsNet :: Open Market place and Development window