|
newsNet:: menu
|
|
শেয়ার, ব্যাংক ও বিনিয়োগ |
|
|
ভারত সরকারের ১শ' কোটি মার্কিন ডলারের সহায়তা , আগস্টে চুক্তি |
| |
২৪ জুলাই ২০১০ (নিউজনেট)- ভারত-বাংলাদেশ যৌথ ইশতেহারের ঘোষণা অনুসারে ট্রানজিট " ট্রান্সশিপমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য ভারত সরকারের প্রতিশ্রুত ১০০ কোটি মার্কিন ডলারের বিষয়ে শিগগির দুই দেশের অর্থমন্ত্রী পর্যায়ে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে দিলি্লতে চুক্তিটি স্বাক্ষরের সম্ভাবনা আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। অন্যদিকে, ভারত সরকার অর্থ সহায়তা দে"য়ার জন্য এক সপ্তাহের মধ্যে এক বেসরকারি বাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বলে জানা গেছে। এ অর্থ ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের প্রস্তাবিত ২৯ প্রকল্পের মধ্যে ১৪টি প্রকল্প চূড়ান্ত করা হচ্ছে। ১৪ প্রকল্পের বিষয়ে সম্প্রতি দিলি্লতে অনুষ্ঠিত বৈঠকে যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই অর্থমন্ত্রী পর্যায়ের চুক্তি স্বাক্ষর হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশের রেল সংযোগ " সড়ক যোগাযোগ উন্নয়ন সংক্রান্ত ৫টি করে, ২টি নে"য়া হয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন সংক্রান্ত, ভারত " বাংলাদেশের বিদ্যুৎ গ্রিড সংযোগ সংক্রান্ত ১টি এবং অন্যটি নে"য়া হয়েছে পণ্যের মান নির্ধারণে বিএসটিআই'র মান উন্নয়ন সংক্রান্ত। পরিকল্পনা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো হচ্ছে_ সাত কোটি ১৬ লাখ ৯০ হাজার ডলার ব্যয়ে ছয়টি ড্রেজার ক্রয়, তিন কোটি ৬২ লাখ ৩০ হাজার ডলার ব্যয়ে আশুগঞ্জে অভ্যন্তরীণ কন্টেনার পোর্ট নির্মাণ, রেল"য়ের জন্য তিন কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে ১০টি লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়, রেল"য়ের জন্য পাঁচ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার ব্যয়ে ১২৫টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ ক্রয়, ৮৮ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে ৬০টি ট্যাঙ্ক "য়াগন ক্রয়, ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয়ে ৫০ ফ্ল্যাট "য়াগন ক্রয়, ১২ কোটি ডলার ব্যয়ে তিতাস নদীর "পর একটি রেল সেতু নির্মাণ, বিআরটিসির জন্য তিন কোটি ডলার ব্যয়ে ৩০০ ডবল ডেকার বাস কেনা, বিআরটিসির জন্য ৫০টি বিলাসবহুল বাস ক্রয়ে ৬০ লাখ ডলার, তিন কোটি ৩০ লাখ ডলার ব্যয়ে সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-সুলতানপুর-আখাউড়া-সোনারদি সড়ক পথ নির্মাণ, তিন কোটি ১০ লাখ ডলার ব্যয়ে জুরাইনে রেল ক্রসিংয়ের "পর একটি "ভারপাস এবং মালিবাগ রেলক্রসিংয়ের "পর একটি ফ্লাই"ভার নির্মাণ, এক কোটি ৪৫ লাখ ডলার ব্যয়ে রামগর-সাবরুম সড়ক পথ নির্মাণ, ১৫ কোটি ৮ লাখ ৬০ হাজার ডলার ব্যয়ে ভারতের বহরামপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত ৪০০ কেভির ইন্টারকানেক্টর নির্মাণ এবং ৮৯ লাখ ২০ হাজার ডলার ব্যয়ে বিএসটিআই'র মান উন্নয়ন প্রকল্প। অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, ভারত সরকার সে দেশের এক্সিম ব্যাংকের মাধ্যমে বাংলাদেশকে এ ঋণ প্রদান করবে। এ লক্ষ্যে আগামী সপ্তাহে ব্যাংকটির সঙ্গে ভারত সরকারের চুক্তি স্বাক্ষর হবে পরবর্তীতে বাংলাদেশ সরকার" এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি করবে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে দিলি্লতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা " ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মধ্যে স্বাক্ষরিত দিলি্ল ঘোষণায় বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা প্রদানের ঘোষণা দে"য়া হয়। |
|
| |
|
|
>> |
ঈদ উপলক্ষে তিনদিন ব্যাংক বন্ধ .
2010-09-09 |
| |
|
|
>> |
১০ টাকায় ব্যাংক এ্যাকাউন্ট খুলতে পারবেন হতদরিদ্ররা .
2010-09-09 |
| |
|
|
>> |
মার্জিন ঋণ সমন্বয়ে বাধ্যতামূলক শেয়ার বিক্রির নির্দেশনা জারি .
2010-09-09 |
| |
|
|
>> |
ঈদে চারদিন বন্ধ থাকবে শেয়ারবাজার .
2010-09-09 |
| |
|
|
>> |
লেনদেন বাড়লেও শেয়ার বাজারে ব্যাপক দর পতন .
2010-09-09 |
| |
|
| |
|