| |
২২ জুলাই ২০১০ (নিউজনেট)-ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) এবং এর সহযোগী প্রতিষ্ঠান আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবিএএমসিএল) পরিচালিত ১৬টি মিউচু্যয়াল ফান্ডের ২০০৯-২০১০ অর্থবছরের লভ্যাংশ আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে। আইসিবি " আইসিবিএএমসিএলের পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরে মিউচু্যয়াল ফান্ডগুলোর আর্থিক অবস্থা বিশেস্নষণ করে লভ্যাংশের পরিমাণ নির্ধারণ করা হবে। উলেস্নখ্য, বর্তমানে আইসিবির ৮টি মিউচু্যয়াল ফান্ড রয়েছে। এগুলো হলো_ ১ম আইসিবি মিউচু্যয়াল ফান্ড, ২য় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ৩য় আইসিবি মিউচু্যয়াল ফান্ড, ৪র্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ৫ম আইসিবি মিউচু্যয়াল ফান্ড, ৬ষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ৭ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড এবং ৮ম আইসিবি মিউচু্যয়াল ফান্ড। |
|