newsNet :: Online bangla news on Financial and development from Bangladesh


Friday 10th September 2010
   
Bangla Font Problem?
newsNet :: Open Market place and Development window
Latest News  
newsNet:: menu

Home page

News Photo
 
Other Links
 

More >>

.

More >>

.
.

More >>

.

More >>

 
 
  শেয়ার, ব্যাংক ও বিনিয়োগ
মার্চেন্ট ব্যাংক " ব্রোকারজের "পর নতুন ঋণের শর্তারোপ এসইসি'র
 
২২ জুলাই ২০১০ (নিউজনেট)- সিকিউরটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুঁজিবাজারে শেয়ারের ঋণদানের সীমাবদ্ধতা আরোপ করেছে। এখন থেকে কোন মার্চেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজ হাউজের পরিচালকরা তাদের নিজ প্রতিষ্ঠান থেকে কোন ঋণ নিতে পারবেন না। এছাড়া কোন মার্চেন্ট ব্যাংক ১০ কোটি এবং ব্রোকারেজ হাউজ তাদের কোন গ্রাহককে ৫ কোটি টাকার বেশি ঋণ দিতে পারবে না।

বুধবার এসইসির বাজার পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কমিশনের মুখপাত্র আনোয়ারুরল কবীর ভূইয়া জানান। এসইসির এ সিদ্ধান্ত আগামী রোববার থেকে কার্যকর হবে বলে তিনি জানান। পুঁজিবাজারের শীর্ষ বিনিয়োগকারীদের পোর্টফোলি" যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এসইসি সুত্রে জানা গেছে।

এসইসির সিদ্ধান্ত অনুযায়ী ঋণ প্রদানের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক " ব্রোকারেজ হাউজের পরিচালক অথবা তার স্ত্রী/স্বামী অথবা তাদের উপর নীর্ভরশীল কেউ নিজ প্রতিষ্ঠান থেকে কোন ঋণ নিতে পারবে না। এছাড়া কোন মার্চেন্ট ব্যাংকগুলো তাদের থেকে কোন গ্রাহককে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ নিতে পারবে না। ব্রোকারেজ হাউজের ক্ষেত্রে কোন গ্রাহককে ৫ কোটি টাকার বেশি নে"য়া যাবেনা। তবে গ্রাহকরা একাধিক প্রতিষ্ঠান থেকে এ রেশি" অনুযায়ী ঋণ নিতে পারবেন। পুঁজিবাজারে শীর্ষস্থানীয় ২৭০০ বিনিয়োগকারীর লেনদেনের তথ্য পরীক্ষা করে এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইতে গত কয়েক মাসে অস্বাভাবিক লেনদেন " শেয়ারে কারসাজি রোধে এসইসির স্বচ্ছতা " জবাবদিহিতা নিশ্চিত করতে বড় বিনিয়োগকারীদের লেনদেনের তথ্য খতিয়ে দেখতে গত ১৩ জুলাই সব মার্চেন্ট ব্যাংক এবং প্রভাবশালী ২৬টি ব্রোকারেজ হাউসের কাছে তাদের শীর্ষস্থানীয় ৫০ গ্রাহকের লেনদেনের তথ্য জানতে চেয়ে এসইসি চিঠি দেয়।

এসইসির চিঠির প্রেক্ষিতে গত ১৫ জুলাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের শীর্ষ ৫০ গ্রাহকের লেনদেনের তথ্য নিয়ন্ত্রক সংস্থার নিকট পেশ করে। পরবর্তিতে উক্ত পোর্টফোলি" পরীক্ষা-নিরিক্ষা করা হয়। পরীক্ষা-নিরিক্ষা শেষে বুধবার কমিশন ঋণ প্রদানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লেখ্য, এসইসি গত ৫ জুলাই পর্যন্ত লেনদেনের ভিত্তিতে শীর্ষ ৫০ গ্রাহকের হিসাবে সংরক্ষিত শেয়ার " নগদ অর্থের তথ্য (পোর্টফোলি" স্টেটমেন্ট) জানতে চেয়ে সংশ্লিস্ট ব্রোকারেজ হাউজ " সব মার্চেন্ট ব্যাংককে চিঠি দেয়। পুজিবাজারে গত কয়েকমাসে লেনদেন, শেয়ারের অতি মূল্যায়ন " সূচকের অব্যাহত বৃদ্ধিতে কমিশনের পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া শেয়ারের অতি মূল্যায়ন " অস্বাভাবিক লেনদেন রোধে ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব পদক্ষেপ নেয়ার পর" বাজার স্বাভাবিক আচরণ করছে না। তাই এসইসি বাজার নিয়ন্ত্রনে আবারো নতুন সিদ্ধান্ত আরোপ করল।
 
>> ঈদ উপলক্ষে তিনদিন ব্যাংক বন্ধ . 2010-09-09
 
>> ১০ টাকায় ব্যাংক এ্যাকাউন্ট খুলতে পারবেন হতদরিদ্ররা . 2010-09-09
 
>> মার্জিন ঋণ সমন্বয়ে বাধ্যতামূলক শেয়ার বিক্রির নির্দেশনা জারি . 2010-09-09
 
>> ঈদে চারদিন বন্ধ থাকবে শেয়ারবাজার . 2010-09-09
 
>> লেনদেন বাড়লেও শেয়ার বাজারে ব্যাপক দর পতন . 2010-09-09
 
 
newsNet :: Open Market place and Development window