ব্যবসায়িক বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক ১৩টি ইউরোপীয় প্রতিষ্ঠান। বেসিসের উদ্যোগে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের সফটওয়্যার কোম্পানির সঙ্গে বাণিজ্যিক আলোচনায় অংশ নেবেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ [ডিসিসিআই], আইটিসি জেনেভা, সিবিআই-নেদারল্যান্ডস এবং ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে দুই দিনব্যাপী এ কার্যক্রমে ৭টি ডেনমার্ক ও ৬টি নেদারল্যান্ডস কোম্পানির পাশাপাশি ৫০টি বেসিস সদস্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ সময়ে ২০০ টির মতো ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেসিস। মূলত বেসিস সফটএক্সপো উপলক্ষে ইউরোপীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন। তবে মেলা স্থগিত হলেও পূর্বনির্ধারিত ম্যাচমেকিং বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
|