|
হরতালে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনে মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোড ইনডেক্স কমেছে ২৭ পয়েন্ট আর সাধারণ সূচক (পুরাতন) কমেছে ২৯ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি টাকার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৩০ মিনিটে ব্রোড ইনডেক্স ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৮২৭ পয়েন্টে আর সাধারণ সূচক (পুরাতন) ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯০৮ পয়েন্টে। এ সময়ে মোট ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৪ লাখ টাকার।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোড ইনডেক্স কমেছিলো ২৯ পয়েন্ট আর জেনারেল ইনডেক্স কমেছিলো ২৫ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৭৮ কোটি ৪১ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৬১০ পয়েন্টে। এ সময়ে মোট ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ১ লাখ টাকার।
|