Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৬ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
বাংলাদেশি পণ্যের একক মেলা শুরু মিয়ানমারে | newsnetbd.com
বাংলাদেশি পণ্যের একক মেলা শুরু মিয়ানমারে বাংলাদেশি পণ্যের একক মেলা শুরু মিয়ানমারে

মিয়ানমারের রাজধানী ইয়াংগুনে গতকাল বুধবার শুরু হয়েছে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী। তিন দিনের এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।
মিয়ানমারের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের (ইউএমএফসিসিআই) মিলনায়তনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী ইউ উইন মাইন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি, ইয়াংগুন অঞ্চলের চিফ মিনিস্টার ইউ মাইন্ট সু এবং ইউএমএফসিসিআইয়ের সভাপতি ইউ উইন অং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা এবং বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বক্তব্য দেন।
অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যমন্ত্রী বলেছেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের ব্যবসায়ীরা মতবিনিময় করার সুযোগ পাবেন। মিয়ানমারের ব্যবসায়ীরা বাংলাদেশের পণ্যের গুণগতমান সম্পর্কে জানতে পারবেন। উভয় দেশের ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য প্রসার ও বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
মেলায় ৩২টি স্টলের মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আলাদা করে বৈঠকের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। 

প্রিন্ট প্রিভিও | পিছনে 
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
পোলট্রি উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা
সাভারের ঘটনায় অর্থনীতির ক্ষতি হচ্ছে- অর্থমন্ত্রী
ক্ষুদ্র ও কুটির শিল্পায়নে ভূমিকা রাখছে বিসিক
বান্দরবানে বাঁশ উৎপাদন কমছে
সবজির দাম স্থিতিশীল, বেড়েছে পিয়াজ রসুন, আদা ও মাছের দাম
এসএমই হেল্প ডেস্ক স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
শ্রীমঙ্গলে বীজ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু
ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বোরো ধান
ডিএপি সার রফতানির প্রস্তাব দিয়েছে সৌদি আরব
জনপ্রতি ২ লাখ টাকা চায় ক্ষতিগ্রস্ত হকাররা, ক্ষতি হয়েছে আনুমানিক ১৫ কোটি টাকা
নিম্নমানের বীজে উত্পাদন ব্যাহত, প্রতারিত কৃষক
এসএমই খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ
রাঙ্গামাটিতে জমে উঠেছে মৌসুমী ফলের হাট
কৃষিতে ভর্তুকি ৯ হাজার কোটি টাকা
খুলনা বিভাগে ইরি-বোরো বাম্পার ফলনের সম্ভাবনা
ক্ষুদ্র ঋণ প্রসারে পিকেএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : অর্থমন্ত্রী
সবজি-মাংস-ডিমের দাম কম, বেড়েছে মাছের দাম
সেতাবগঞ্জ চিনিকলের সোয়া ১৭ কোটি টাকার চিনি অবিক্রীত
৩১ প্রতিষ্ঠানের সঙ্গে বিসিকের সমঝোতা
লোকসানে হাওরাঞ্চলের বোরো চাষীরা
কর্মবিরতি পালন করছেন চা-শ্রমিকরা
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us