|
টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন টেলিকম টাইকুন কার্লোস স্লিম। যুক্তরাষ্ট্র ভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস এর তালিকায় এবারও শীর্ষ স্থানটি দখল করে নিয়েছেন তিনি। ফোর্বসের হিসাব অনুযায়ী, স্লিমের সম্পদের পরিমাণ সাত হাজার ৩০০ কোটি ডলার।
এই বছরের তালিকায় স্লিমের পরেই রয়েছেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। ম্যাগাজিনটির হিসাব অনুযায়ী, গেটসের সম্পদের পরিমাণ ছয় হাজার ৭০০ কোটি ডলার। বার্কশায়ার হ্যাথাওয়ের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তৃতীয় স্থান থেকে এবার চতুর্থ স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমান পাঁচ হাজার ৩০৫ কোটি ডলার। আর তৃতীয় স্থানটি দখল করেছেন জারা ফ্যাশন চেইনের আমানিকো ওর্তোগা। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭০০ কোটি ডলার। গুগলের ল্যারি পেজ ও সার্গেই ব্রেইন যথাক্রমে ২০ ও ২১তম স্থানে রয়েছেন। তাদের সম্পদের পরিমাণ দুই হাজার ৩০০ কোটি ও দুই হাজার ২০৮ কোটি ডলার। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্থান ২২তম। তার সম্পদের পরিমাণ দুই হাজার ১০৫ কোটি ডলার। তিনি একই সঙ্গে ভারতেরও শীর্ষ ধনী।
|