|
নেট মুনাফা কমেছে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির। গত সোমবার কম্পানির তরফ থেকে জানানো হয়, ২০১২ সালে নেট মুনাফা ১৬.৫ শতাংশ কমে হয়েছে ১৪.০৩ বিলিয়ন ডলার।
এ ছাড়া করপূর্ব মুনাফা ২০১১ সালের চেয়ে কমেছে ৬ শতাংশ। গত বছর কম্পানির করপূর্ব মুনাফা আসে ২০.৬ বিলিয়ন ডলার। মূলত যুক্তরাষ্ট্রের মানি লন্ডারিংয়ের অভিযোগে জরিমানা, মিস-সেলিং কলঙ্ক, কর বৃদ্ধি এবং বিপুল অঙ্কের অ্যাকাউন্টিং চার্জের কারণে ২০১২ সালে কম্পানিকে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিতে পড়তে হয়।
|