নিজ অফিসের সব কর্মকর্তা, কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সব সদস্যের শেয়ার ব্যবসা সংক্রান্ত এবং ব্যক্তিগত তথ্য চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাত দিনের মধ্যে এ সংক্রান্ত তথ্য কমিশনের প্রশাসন শাখায় দাখিল করতে বলা হয়েছে।
বিএসইসির সহকারী পরিচালক শাহানা পারভীন স্বাক্ষরিত গত ৩ মার্চ এ সংক্রান্ত একটি চিঠিতে এ তথ্য জানতে চাওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বিএসইসির সার্ভিলেন্স সিস্টেম সফটওয়্যারে 'তাৎক্ষণিক পর্যবেক্ষণ' সংক্রান্ত ডাটা এন্ট্রির জন্য সব কর্মকর্তা, কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের নাম, তাদের সম্পর্ক, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের নম্বর চাওয়া হয়। নির্ধারিত ছকে এসব তথ্য দাখিলের জন্য বলা হয়েছে।
|