ইসলামী ইনস্যুরেন্সের চেয়ারম্যান হলেন সাঈদ খোকন | newsnetbd.com
ইসলামী ইনস্যুরেন্সের চেয়ারম্যান হলেন সাঈদ খোকন
ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাঈদ খোকন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে পরিচালক পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচিত করা হয়। তিনি কম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ খোকন ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান।