Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৬ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় হচ্ছে বুধবার | newsnetbd.com
আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় হচ্ছে বুধবার আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় হচ্ছে বুধবার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঘোষিত প্রায় ১০০ কোটি ডলারের সুদবিহীন ঋণের দ্বিতীয় কিস্তি আগামীকাল বুধবার পাচ্ছে সরকার। আইএমএফ বোর্ড সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয়া হয়। বর্ধিত ঋণ কর্মসূচির (ইসিএফ) আওতায় এ ঋণ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের পক্ষে জানানো হয়েছে ৬ মার্চ (বুধবার) বাংলাদেশ ব্যাংকে ১৩ কোটি ৯৮ লাখ ডলার অর্থ জমা হবে। গত বছরের ১২ এপ্রিল আইএমএফের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণের অনুমোদন করা হয়। বাংলাদেশ মোট সাত কিস্তিতে এ অর্থ পাবে। ২০১২ সালের ২৫ এপ্রিল আইএমএফ আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি হিসেবে ১৪ কোটি ১০ লাখ ডলার দেয়। দ্বিতীয় কিস্তি ছাড় হলে সব মিলিয়ে সরকারের পাওয়া হবে ২৮ কোটি ৮ লাখ ডলার। বাংলাদেশ অক্টোবরে দ্বিতীয় কিস্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত তা ঝুলে যায়। ঋণ ছাড়ের জন্য জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ভর্তুকি হ্রাস, ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারের পাশাপাশি রাজস্ব খাতেও সংস্কারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ এসব শর্ত পূরণে এগিয়ে আসায় দাতা সংস্থাটি অর্থ ছাড় করে। অনুমোদিত এ ঋণের অর্থ নিজের প্রয়োজন মতো ব্যবহার করা যাবে। অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক চাপ মোকাবিলা করে স্থিতিশীলতা আনয়ন, বাজেট বাস্তবায়ন, মুদ্রানীতি বাস্তবায়ন, ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এ অর্থ ব্যবহার করা যাবে। 

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শিক্ষা ও উন্নয়ন শিক্ষা ও উন্নয়ন
বাংলাদেশে মানবাধিকার প্রকল্পে ১৬ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
অনলাইন মিডিয়া নীতিমালা প্রণয়নে কাজ চলছে -তথ্যমন্ত্রী
সব কম্পানিকেই ক্ষতিপূরণ দেওয়ার দাবি অক্সফামের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষক সমিতির
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. খন্দকার আশরাফ
শিশু-মাতৃমৃত্যুর হার নিয়ন্ত্রণে বাংলাদেশ দৃষ্টান্ত- জাতিসংঘ মহাসচিব
আজ প্রকাশিত হচ্ছে এসএসসির ফল
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের গড় হার ৮৯.১৩
সিটি করপোরেশন নির্বাচন করতে আইনগত বাধা নেই
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে - শিক্ষামন্ত্রী
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত, ভর্তি জিপিএ’র ভিত্তিতে
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অসাংবিধানিক- টিআইবি
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us