সুস্থ ধারার রাজনীতিতে হরতালে অসুবিধা নেই- অর্থমন্ত্রী | newsnetbd.com
সুস্থ ধারার রাজনীতিতে হরতালে অসুবিধা নেই- অর্থমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের হরতাল কর্মসূচি চলতে পারে না—তবে সুস্থ ধারার রাজনীতিতে হরতালে অসুবিধা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী ও তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএর নেতারাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জামাতের মতো হিংস্র রাজনীতিতে আপত্তি আছে। সেখানে বিকল্প উপায় খোঁজার কথা জানান তিনি।
বৈঠক দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। হরতালে ক্ষতির পরিমাণ তুলে ধরেন তারা।
এ সময় হরতালের মতো পরিস্থিতিতে বিকল্প পথ খোঁজার কথা বলেন অর্থমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে প্রচারিত শ্রেণী বিন্যাসকৃত যে ঋণের মেয়াদ বিভিন্ন মেয়াদে কমানো হয়েছে তা পুনরায় বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।