হরতালে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় দরপতন হয়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৪৮ কোটি টাকা। প্রত্যাশিত লভ্যাংশ ঘোষণা না আসা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বাজারে এ নেতিবাচক প্রবণতা বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানি লভাংশ ঘোষণা করে। এর মধ্যে দুটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি কোম্পানিই ভালো মৌলভিত্তি হওয়া সত্ত্বেও আগের বছরের তুলনায় কম লভ্যাংশ দেয়ায় হতাশ হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। পাশাপাশি জামাত-শিবির ও বিএনপির ডাকা টানা তিনদিনের হরতাল মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এছাড়া হরতালের কারণে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে বড় পুঁজির বিনিয়োগকারীরা লেনদেন থেকে বিরত আছেন। যার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৬৪টি কো¤পানির ০৬ কোটি ৩২ লাখ ০৮ হাজার ১৪৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬২ কোটি ৮৯ লাখ ০৭ হাজার ৯৬৭ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৪৯ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স ২০৭ দশমিক ৩০ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬৫ দশমিক ৯৮ পয়েন্টে, সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৯৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ৩ হাজার ৮৪৮ দশমিক ৯৮ পয়েন্টে। অন্যদিকে ডিএস-৩০- ৬৭ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৪ দশমিক ৭১ মূল্যসূচক পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৬৪টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯ টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত ছিল ২টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- প্রিমিয়ার সিমেন্ট, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লিঃ, ইউনাইটেড এয়ারওয়েজ, আরগন ডেনিমস, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, বেক্সিমকো লিঃ, এনভয় টেক্সটাইল, কেপিসিএল ও বিএসসিসিএল। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ৬টি কো¤পানি হলো:- প্রিমিয়ার সিমেন্ট, এলআর গ্লোবাল মি.ফা.-১, জুট স্পিনার্স, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, এসিআই জিরো কুপন বন্ড ও স্ট্যান্ডার্ড ইন্সুঃ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এফএএস ফাইঃ, আইডিএলসি, প্রাইম ইন্সুঃ, ইউনিয়ন ক্যাপিটাল, সামিট এলায়েন্স পোর্ট, ফার্স্টলীজ ইন্টাঃ, বিডি ল্যাম্পস, সায়হাম কটন, এইচআর টেক্সটাইল ও অগ্নি সিস্টেম লিঃ।
|