Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২০ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
শিল্পঋণ বিতরণ বেড়েছে ৭% | newsnetbd.com
শিল্পঋণ বিতরণ বেড়েছে ৭% শিল্পঋণ বিতরণ বেড়েছে ৭%

 রাজনৈতিক অস্থিরতা, গ্যাস ও বিদ্যুৎ সংযোগের অভাবে দেশে নানা প্রতিকূল অবস্থা বিরাজ করছে। তারপরও বছরের ৩য় প্রান্তিকের তুলনায় ৪র্থ প্রান্তিকে শিল্প খাতে ঋণ বিতরণ বেড়েছে ৭ শতাংশেরও বেশি। বেড়েছে আদায়ের পরিমাণও। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণও কমেছে প্রায় ৪ শতাংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের ৪র্থ বা শেষ ত্রৈমাসিক তথা অক্টোবর-ডিসেম্বর সময়ে শিল্প খাতে ৩৭ হাজার ২৯ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। ৩য় প্রান্তিকে জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে ঋণ বিতরণ হয়েছিল ৩৪ হাজার ৫৫৪ কোটি টাকা। ৪র্থ প্রান্তিকে ঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ৪৭৫ কোটি টাকা বা ৭ দশমিক ১৬ শতাংশ। কিন্তু রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকগুলোতে কমেছে ৩ দশমিক ৪৭ শতাংশ। তবে শেষ প্রান্তিকে ঋণস্থিতিও বেড়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ। আগের প্রান্তিকে ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৪৮ দশমিক ৮৭ কোটি টাকা। আর শেষ প্রান্তিকে ছিল ১ লাখ ৬৫ হাজার ৫৯৫ দশমিক ৩৯ কোটি টাকা।

৩য় প্রান্তিকে শিল্পঋণ আদায় হয়েছিল ২৭ হাজার ৯৩১ দশমিক ৭২ কোটি টাকা। ৪র্থ প্রান্তিকে গত অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে আদায় হয়েছে ২৯ হাজার ৩৬৬ দশমিক ৭৭ কোটি টাকা। ৩ মাসের ব্যবধানে আদায় বেড়েছে ৫ দশমিক ১৪ শতাংশ।৩য় প্রান্তিকের তুলনায় খেলাপি ঋণ পরিস্থিতিও কিছুটা হলেও উন্নতি হয়েছে শেষ প্রান্তিকে। কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। সেপ্টেম্বর শেষে যেখানে ১০ হাজার ৫৬২ দশমিক ৮৯ কোটি টাকা খেলাপি ঋণ ছিল, ডিসেম্বর শেষে তা কমে ১০ হাজার ৫২৬ দশমিক ৯৪ কোটি টাকায় নেমে এসেছে। শতাংশের হিসাবে যা শূন্য দশমিক ৩৫ শতাংশ। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণও কমেছে ৩ দশমিক ৬২ শতাংশ। আগের ৩য় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বরে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ছিল ১৫ হাজার ২০৯ দশমিক ৫৯ কোটি টাকা। আর শেষ প্রান্তিকে ছিল ১৪ হাজার ৬৫৯ দশমিক ৭৫ কোটি টাকা। 

প্রিন্ট প্রিভিও | পিছনে 
অন্যান্য অন্যান্য
তৃতীয় অর্থনৈতিক শুমারির দ্বিতীয় পর্ব শুরু
মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর ১৫ জুলাই
মাল্টিপ্ল্যান সেন্টারের আগুন নিভেছে
জনতুষ্টিমূলক বাজেট প্রণয়ন না করতে সরকারকে সিপিডি'র পরামর্শ
আদমশুমারি প্রকল্পে দুর্নীতি, তথ্য চেয়ে পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়েছে দুদক
বিশ্বে রেমিট্যান্স প্রবাহে অষ্টম বাংলাদেশ
দুদককে কোনো ধরনের তথ্য দেয়নি কানাডা সরকার
রাজনৈতিক পরিস্থিতিতে গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব
ঢাকা-বরিশাল নৌরুটে দিবা সার্ভিস চালু হচ্ছে
পতনের পর বাড়ল সোনার দাম
একনেকে ছয় প্রকল্প অনুমোদন
সারাদেশে জাতীয় শোক আজ
মধ্যপ্রাচ্যে ২০ হাজার টাকায় লোক পাঠানো হবে
উত্তরাঞ্চলের ১৩ জেলায় যান চলাচল বন্ধ
ধরাছোঁয়ার বাইরে রানা
সোহেল রানা গ্রেপ্তার
চার সিটি করপোরেশনের নির্বাচন ১৫ জুন
শ্রমজীবীদের আন্দোলন-সংগ্রাম ও অধিকার আদায়ের অনুপ্রেরণার দিন
সাভারে ভবনধসে এ পর্যন্ত মৃতদেহ উদ্ধার ৪৩২
চলতি অর্থবছরে ১৮৬ কোটি ডলার ঋণ সহায়তা
পদ্মা সেতু নির্মাণে ব্যয় সংকোচন বাজেট আসছে
পিএসআই পদ্ধতি বাতিলের ঘোষণা
বাংলাদেশি শ্রমিকদের কাজের সুবিধা বাড়াবে সৌদি সরকার
কালো টাকার উৎস নির্মূল করতে রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য
সোহেল রানার বিরুদ্ধে নিহত পোশাকশ্রমিকের স্ত্রী'র হত্যা মামলা
রেমিট্যান্স প্রবাহ একটু কমেছে, এপ্রিল মাসে এসেছে ১১৮ মার্কিন ডলার
দেশে তৈরি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর
বেনাপোল বন্দরে ৬ সংগঠনের ধর্মঘট অব্যাহত
পদ্মা সেতু নির্মাণে জুনে দরপত্র
লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি, রপ্তানি আয় কমেছে
মিরপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ৭
বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থা কমতে পারে, আন্তর্জাতিক সংস্থা মুডিসের প্রতিবেদন
সৌদি সরকার বাংলাদেশিদের ৩ মাস সময় দিয়েছে
ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে চাই অর্থনৈতিক শুমারি - বিবিএস
শ্রম আইন ২০১৩-এ সংশোধিত খসড়ায় চূড়ান্ত অনুমোদন
মহা-হিসাব রক্ষক অফিসকে শক্তিশালী করতে ১৬ মিলিয়ন ডলারের প্রকল্প বিশ্বব্যাংকের
আবার কমেছে সোনার দাম
পোশাক কারখানাগুলোর তত্ত্বাবধানে চুক্তি করবে বিদেশি ব্র্যান্ড
মজুরি বাড়াতে হবে পোশাক শ্রমিকদের
বাজেটে এবারো থাকছে কালো টাকা সাদার সুযোগ
বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য তিন বছরে দ্বিগুণ হবে
বাংলাদেশের শ্রম আইনের দ্রুত সংশোধন চায় যুক্তরাষ্ট্র
চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সহায়তা দেবে সিঙ্গাপুর
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us