|
হরতালের প্রভাব পুঁজিবাজারে পড়েনি। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয় বেড়েছে।
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১০৫ কোটি ৫৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিন ডিএসই’র সূচক আগের দিনের চেয়ে ১২১ পয়েন্ট বেড়ে চার হাজার ৮০০ পয়েন্টে অবস্থান করছে।
এর আগে, রোববার ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ১ ঘন্টায় ডিএসই’র সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৭৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি টাকা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।
রোববার লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২৪১ টির, কমেছে ২৫টির এবং অপরির্বতিত রয়েছে ৭ কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, এমআই সিমেন্ট, বিএসআরএম, যমুনা ওয়েল, এনবিএল, লার্ফাজ সুরমা ও ইউসিবিএল।
|