|
শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ মোট ৯টি দেশে বহুল আলোচিত স্মার্টফোন 'আইফোন-ফাইভ' বিক্রি শুরু করল অ্যাপল। এর আগে এই ফোনের জন্য অগ্রিম বুকিং ব্যবস্থা চালু করা হয়। প্রথম দিনে ২০ লাখ বুকিং নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে এই স্মার্টফোন। এ পরিমাণ অ্যাপলের তৈরি স্মার্টফোন 'আইফোন-ফোর'-এর প্রায় দ্বিগুণ। ২৮ সেপ্টেম্বর আরো ২২টি দেশে 'আইফোন-ফাইভ' বিক্রির জন্য ছাড়া হবে বলে অ্যাপল জানিয়েছে।
এদিকে 'প্যাটেন্ট নকল করা হয়েছে'_এমন অভিযোগে আইফোন-ফাইভের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে প্রতিপক্ষ স্যামসাং। এর আগে গ্যালাক্সিট্যাবের প্যাটেন্ট নিয়ে করা একটি মামলায় অ্যাপলকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা দিতে যাচ্ছে স্যামসাং। স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের এই মামলার লড়াই সম্প্রতি বেশ জমে উঠেছে।
|