Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৬ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
জাতিসংঘে যাচ্ছে প্রধানমন্ত্রীর 'শান্তির মডেল' | newsnetbd.com
জাতিসংঘে যাচ্ছে প্রধানমন্ত্রীর 'শান্তির মডেল' জাতিসংঘে যাচ্ছে প্রধানমন্ত্রীর 'শান্তির মডেল'

জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিস মডেল ‘এমপাওয়ারিং পিপ্ল এবং “মানসিক প্রতিবন্ধী” বিষয়ক রেজুলেশন আকারে গ্রহণ করা হবে। জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অংশ নিবেন। এসব ইস্যুর কোনো কোনোটিতে তিনি প্রধান বক্তা এবং সভাপতিত্বও করবেন।

এবারের অধিবেশনে ১শ’ ২৯টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা অংশ নিচ্ছেন। একই সঙ্গে ১শ’ ৯৩টি সদস্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বলে জানান ড. মোমেন। এবারের জাতিসংঘ সাধারণ সভার মূল প্রতিপাদ্য ‘সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি’ বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ড. মোমেন জানান, আইনের শাসন, শান্তির সংস্কৃতি ছড়িয়ে দেয়া, শান্তি উন্নয়ন, শিক্ষার প্রসার, মানুষের পুষ্টির নিশ্চয়তা, প্রতিবন্ধীদের মানসিক বিকাশসহ মানব সভ্যতার উন্নয়ন অগ্রযাত্রার বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ অধিবেশনে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান কালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার আমন্ত্রিত পার্টিতে যোগ দিবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের আমন্ত্রণে একটি সভায়ও অংশ নেবেন তিনি।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শিক্ষা ও উন্নয়ন শিক্ষা ও উন্নয়ন
মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অসাংবিধানিক- টিআইবি
বাংলাদেশে মানবাধিকার প্রকল্পে ১৬ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
অনলাইন মিডিয়া নীতিমালা প্রণয়নে কাজ চলছে -তথ্যমন্ত্রী
সব কম্পানিকেই ক্ষতিপূরণ দেওয়ার দাবি অক্সফামের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষক সমিতির
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. খন্দকার আশরাফ
শিশু-মাতৃমৃত্যুর হার নিয়ন্ত্রণে বাংলাদেশ দৃষ্টান্ত- জাতিসংঘ মহাসচিব
আজ প্রকাশিত হচ্ছে এসএসসির ফল
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের গড় হার ৮৯.১৩
সিটি করপোরেশন নির্বাচন করতে আইনগত বাধা নেই
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে - শিক্ষামন্ত্রী
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত, ভর্তি জিপিএ’র ভিত্তিতে
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us