গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন | newsnetbd.com
গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা নিয়োগে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের বোর্ড সভায় এ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন ড. শামসুল বারী।
কমিটির অন্য সদস্যরা হলেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক বাকী খলিলী, সাবেক আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শিরিন আকতার মইনুদ্দিন ও বেসরকারি ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরওয়ার।
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের বিল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়।