Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৫ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
ইউপিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা মমতা ব্যানার্জির | newsnetbd.com
ইউপিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা মমতা ব্যানার্জির ইউপিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা মমতা ব্যানার্জির

ভারতের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কংগ্রেসের কঠোর অবস্থানের প্রেক্ষিতে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের ৬ মন্ত্রী আগামী শুক্রবার তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।

সন্ধ্যায় সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনে মনমোহন সিংয়ের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক থেকে মমতার কাছে বার্তা আসবে বলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও সেই বার্তা না আসায় মমতা বৈঠকের ইতি ঘোষণা করেন।

মমতা এদিন অভিযোগ করেন যে, ইউপিএ’র বৃহত্তম শরিক হওয়া সত্ত্বেও তাদের সম্মান দেয়া হয়নি। তাদের না জানিয়ে বার বার সরকার সিদ্ধান্ত নিচ্ছেন। এটা মেনে নেয়া যায় না বলেই দুঃখের সঙ্গে ইউপিএ থেকে বেরিয়ে আাসার সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে মমতা জানান।

প্রথম থেকেই খুচরো ব্যবসায় সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) বিরোধিতা করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা এবং পরিবারপিছু ভর্তুকি দেয়া সিলিন্ডারের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ২৪ করার দাবি তুলেছিলেন তিনি। তার দাবি বিবেচনার জন্যই কেন্দ্রীয় সরকারকে গত শনিবার ৭২ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। যা শেষ হয়েছে গতকাল বিকালে। পথে নেমে কেন্দ্রের অর্থনৈতিক সংস্কারের বিরোধিতা করতেও ছাড়েনি ইউপিএ’র বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস। তবে  বিরোধিতার প্রশ্নে কি সিদ্ধান্ত নেয়া হবে তা স্থির করতে প্রথমে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ডাকা হলেও পরে পরিস্থিতির ‘গুরুত্ব’ বিবেচনা করে শুধু সাংসদদেরই নয়, রাজ্যের সব মন্ত্রী ও শাখা সংগঠনের প্রধানদেরও  বৈঠকে আমন্ত্রণ জানানো হরেছিল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ও কেন্দ্রের তৃণমূলের সব মন্ত্রীরা। দীর্ঘ তিন ঘণ্টা ধরে দুই পর্যায়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে দিল্লি থেকে কংগ্রেস নেতৃত্বের কোন সদর্থক বার্তা না আসায় শেষপর্যন্ত মমতা খানিকটা হতাশ হয়ে বৈঠক শেষ করে তার সিদ্ধান্তের কথা জানান।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
বিশ্ব ও বাণিজ্য বিশ্ব ও বাণিজ্য
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ ৯১ জনের মৃত্যু
ওবামার বেশিরভাগ কাজে সমর্থন রয়েছে বেশিরভাগ মার্কিনির
মন্দায় পড়ার আশঙ্কা এড়াল যুক্তরাজ্য
ইরাকে সহিংস বিক্ষোভ, এ পর্যন্ত নিহত ১৯০
চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার ২৭তম বার্ষিকী
পোশাক শিল্প শ্রমিকদের অবস্থার উন্নয়নে পোপের আহ্বান
সাভারে ভবনধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক
কারখানায় নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সচেতন হতে হবে- ইউরোপীয় ইউনিয়ন
পোশাক শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো : পোপ
বেনজির ভুট্টোকে তালেবানরা হত্যা করেনি : ইমরান খান
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে মুক্ত মিয়ানমার
বিমান ভ্রমণ বেড়েছে ৫.৯ শতাংশ - আইএটিএ
বাংলাদেশের বাণিজ্য মর্যাদা স্থগিত করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
মালয়েশিয়ার নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়
দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক
সিরিয়ায় রক্তপাত বন্ধে আলোচনা চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া
ঘুষ কেলেঙ্কারি: ভারতের রেলমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ
সিরিয়ায় মুক্তি পেলেন চার জাতিসংঘ শান্তিরক্ষী
প্রধানমন্ত্রী হওয়ার পথে নওয়াজ শরীফ
মমতার কংগ্রেস বিরোধিতা বাড়ছে
জাপানের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে চীনের জাহাজ
ব্রিটেনের ইইউ সদস্যপদ নিয়ে ক্ষমতাসীন দলে বিভক্তি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ
বঙ্গোপসাগরে নৌকা ডুবে দু’শ’ রোহিঙ্গার মৃত্যু
নারীরা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না
এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি টয়োটা, পরেই আছে স্যামসাং
বিশ্বব্যাপী ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি
আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
ইরাকে বোমা হামলায় নিহত ৭৬
চীনে বন্যা ও ভূমিধসে ৫০ জনের প্রাণহানি
উন্নয়নশীল দেশের অংশীদারিত্ব বিশ্ব বিনিয়োগে তিনগুণ হবে -বিশ্বব্যাংকের প্রতিবেদন
এমিরেটস্ গ্রুপের ৮৪ কোটি ৫০ লাখ ডলার নিট মুনাফা অর্জন
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us