স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক টানা চতুর্থবারের মতো হংকংভিত্তিক অর্থনৈতিক জার্নাল ফিন্যান্সএশিয়ার ‘বাংলাদেশের সেরা বিদেশি বাণিজ্যিক ব্যাংক-২০১২’ শীর্ষক পুরস্কার পেয়েছে। এর আগে ২০০৯, ২০১০ ও ২০১১ সালেও স্ট্যানচার্ট একই পুরস্কার অর্জন করে।
ম্যাকাওয়ের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং অরিজিনেশন ও ক্লায়েন্ট কাভারেজের প্রধান আবরার আনোয়ার ব্যাংকের পক্ষে পুরস্কারটি নেন।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব বলেন, ‘এই অর্জনে আমরা উচ্ছ্বসিত।
|