রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের বর্তমান চেয়ারম্যানদের মেয়াদ আরো দুই বছর করে বাড়িয়েছে সরকার। ব্যাংকগুলেঅ হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
সব ব্যাংকের চেয়ারম্যানদের মেয়াদ দুই বছর করে বাড়ানো হলেও সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এ ছাড়া পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের মেয়াদও দুই বছর বাড়ানো হয়েছে।
|