ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে নয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। গতকাল বুধবার থেকে ওই টানা বন্ধের ফাঁদে পড়েছে আখাউড়া স্থলবন্দর। তবে ওই সময়ে বন্দরে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিএএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, \'জাতীয় শোক দিবস, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের যৌথসভায় নেওয়া এ সিদ্ধান্ত সবাইকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে\'।
|