|
রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ নিয়ে সরকারের স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ফলেই এটা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পেট্রোবাংলা ভবনে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, রমজান মাস শুরুর আগেই যারা ভয়াবহ বিদ্যুৎ সংকটের কথা বলতো তাদের সে কথা ভুল প্রমাণিত হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় জ্বালানি গ্যাসভিত্তিক এনার্জি এফিসিয়েনসির ক্ষেত্রে অবদান রাখার জন্য কয়েকটি শিল্প প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
|