|
গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে তা গণতান্ত্রিক পন্থায় হতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু দিন আগেও গ্রামীণ ব্যাংক ও ড. ইউনুসকে নিয়ে বিভিন্ন প্রশংসা করেছেন—এ কথা উল্লেখ করে আকবর আলী বলেন, সরকারের কথা ও কাজের মধ্যে কোনো ধরনের সামঞ্জস্যতা নেই।
গ্রামীণ ব্যংকের বিরুদ্ধে সুদ বেশি নেয়ার অভিযোগ রয়েছে—এ কথার পরিপ্রক্ষিতে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের চেয়ে সরকারি ব্যাংকগুলোর সুদের হার অনেক বেশি।
ড. আকবর আলী বলেন, সরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিতে গেলে মোটা অংকের ঘুষ দিতে হয় যা দরিদ্র মানুষের পক্ষে সম্ভব নয়।
আর গ্রামীণ ব্যাংক এ সকল মানুষদের জামানতবিহীন ও সহজ শর্তে ঋণ দিয়ে দারিদ্র বিমোচনে অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন আকবর আলী।
|