Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২১ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
পাকিস্তানের দুটি ব্যাংক ভারতে শাখা খুলবে | newsnetbd.com
পাকিস্তানের দুটি ব্যাংক ভারতে শাখা খুলবে পাকিস্তানের দুটি ব্যাংক ভারতে শাখা খুলবে

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সে দেশের দুটি ব্যাংককে ভারতে শাখা খোলার অনুমতি দিয়েছে। ব্যাংক দুটি হলো: ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও ইউনাইটেড ব্যাংক লিমিটেড।
দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) গভর্নর ইয়াসিন আনোয়ার দুই দিন আগে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এই দুটি ব্যাংককে ভারতে শাখা খোলার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকেও অবহিত করা হয়েছে বলে জানান আনোয়ার।

এর আগে গত সপ্তাহে ভারত সরকার পাকিস্তান থেকে সরাসরি বিনিয়োগের ওপর যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেয়। এর ফলে এখন পাকিস্তানের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভারতে বিনিয়োগ করতে পারবে। তবে মহাকাশ, প্রতিরক্ষা ও আণবিক শক্তিকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে।

ভারতের পক্ষ থেকে বিনিয়োগের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পাকিস্তান সরকার সে দেশের ব্যাংককে ভারতে শাখা খোলার অনুমতি দিল। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ অনেকটাই এগিয়ে যাবে বলে দুই দেশের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের প্রত্যাশা।

বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০ কোটি ডলারের কিছু বেশি। আর ২০১৪ সালের মধ্যে দুই দেশ তা ৬০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।

এ বছরের প্রথম দিকে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তান ইতিবাচক তালিকার স্থলে নেতিবাচক তালিকা গ্রহণ করে। সমমর্যাদার সুবিধা (মোস্ট ফেভারড নেশন বা এমএফএন) প্রদানেরও প্রতিশ্রুতি দেয়।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
বিশ্ব ও বাণিজ্য বিশ্ব ও বাণিজ্য
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ ৯১ জনের মৃত্যু
ওবামার বেশিরভাগ কাজে সমর্থন রয়েছে বেশিরভাগ মার্কিনির
ধর্ষণের ঘটনায় আবার উত্তাল ভারত
২০৩০ সালের মধ্যে দারিদ্র্য অবসানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বব্যাংক
নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১৮৫
চীনে মৃতের সংখ্যা বেড়ে ২০৩
এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে আলোচনা শুরু
মন্দায় পড়ার আশঙ্কা এড়াল যুক্তরাজ্য
ইরাকে সহিংস বিক্ষোভ, এ পর্যন্ত নিহত ১৯০
চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার ২৭তম বার্ষিকী
পোশাক শিল্প শ্রমিকদের অবস্থার উন্নয়নে পোপের আহ্বান
সাভারে ভবনধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক
কারখানায় নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সচেতন হতে হবে- ইউরোপীয় ইউনিয়ন
পোশাক শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো : পোপ
বেনজির ভুট্টোকে তালেবানরা হত্যা করেনি : ইমরান খান
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে মুক্ত মিয়ানমার
বিমান ভ্রমণ বেড়েছে ৫.৯ শতাংশ - আইএটিএ
বাংলাদেশের বাণিজ্য মর্যাদা স্থগিত করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
মালয়েশিয়ার নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়
দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক
সিরিয়ায় রক্তপাত বন্ধে আলোচনা চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া
ঘুষ কেলেঙ্কারি: ভারতের রেলমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ
সিরিয়ায় মুক্তি পেলেন চার জাতিসংঘ শান্তিরক্ষী
প্রধানমন্ত্রী হওয়ার পথে নওয়াজ শরীফ
মমতার কংগ্রেস বিরোধিতা বাড়ছে
জাপানের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে চীনের জাহাজ
ব্রিটেনের ইইউ সদস্যপদ নিয়ে ক্ষমতাসীন দলে বিভক্তি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ
বঙ্গোপসাগরে নৌকা ডুবে দু’শ’ রোহিঙ্গার মৃত্যু
নারীরা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না
এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি টয়োটা, পরেই আছে স্যামসাং
বিশ্বব্যাপী ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি
আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
ইরাকে বোমা হামলায় নিহত ৭৬
চীনে বন্যা ও ভূমিধসে ৫০ জনের প্রাণহানি
উন্নয়নশীল দেশের অংশীদারিত্ব বিশ্ব বিনিয়োগে তিনগুণ হবে -বিশ্বব্যাংকের প্রতিবেদন
এমিরেটস্ গ্রুপের ৮৪ কোটি ৫০ লাখ ডলার নিট মুনাফা অর্জন
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us