Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২২ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
৪৪টি মিশন হতে রপ্তানি আয় প্রায় আড়াই হাজার কোটি ডলার | newsnetbd.com
৪৪টি মিশন হতে রপ্তানি আয় প্রায় আড়াই হাজার কোটি ডলার ৪৪টি মিশন হতে রপ্তানি আয় প্রায় আড়াই হাজার কোটি ডলার

 বিদেশে বাংলাদেশের মোট ৪৪টি মিশন ২০১১-১২ অর্থবছরে সার্বিকভাবে পণ্য রপ্তানিতে আয় করেছে দুই হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। এটি এই সময়কালে দুই হাজার ৬৫০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৩৫ শতাংশ কম। কিন্তু এটি ২০১০-১১ অর্থবছর থেকে ৫ দশমিক ৯৩ শতাংশ বেশি।  তবে ২৫টি মিশন ২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, বাংলাদেশের ১৯টি মিশন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এই মিশনগুলো থেকে ৫৭৮ কোটি ২৫ লাখ ডলার আয় হয়েছে। এটি এ সময়ের ৫৩০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৯৬ শতাংশ বেশি। একই সঙ্গে এটি তার আগের বছরের চেয়ে প্রায় ২৬ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম মিশনগুলো হচ্ছে: মাদ্রিদ, লন্ডন, কাঠমান্ডু, ত্রিপোলি, টোকিও, বেইজিং, ব্যাংকক, কলম্বো, কুয়েত, মাসকট, সিঙ্গাপুর, মস্কো, সিউল, ব্রুনাই, নাইরোবি, দুবাই, থিম্পু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুন।

অন্যদিকে, আলোচ্য সময়ে ২৫টি মিশন এবার লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এগুলোর মধ্যে ১৪টি মিশন ২০১০-১১ অর্থবছরের চেয়ে রপ্তানি আয় বেশি করলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সেগুলো হচ্ছে: ওয়াশিংটন, বার্লিন, দোহা, রোম, রিয়াদ, অটোয়া, হংকং, স্টকহোম, ক্যানবেরা, তাসখন্দ, ব্রাসেলস, মানামা, আম্মান ও প্রিটোরিয়া। তবে ১১টি মিশনের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা এবং গত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়—উভয় ক্ষেত্রেই কমেছে। এগুলো হচ্ছে: প্যারিস, হেগ, নয়াদিল্লি, ইসলামাবাদ, আঙ্কারা, হ্যানয়, রাবাত, জাকার্তা, কায়রো ও ম্যানিলা।


ইপিবির তথ্যমতে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এই ২৫টি মিশন থেকে এক হাজার ৭৮৬ কোটি ৬৭ লাখ ডলার আয় হয়েছে, যা এ সময়ের দুই হাজার ৫৩ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শতাংশ কম। তবে তা আগের অর্থবছরের চেয়ে প্রায় শূন্য দশমিক ৮২ শতাংশ বেশি।

ইপিবির তথ্যানুযায়ী, বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ওয়াশিংটন মিশন থেকে সবচেয়ে বেশি ৫৪০ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। তবে তা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ১১ শতাংশ কম। কিন্তু এই আয় আগের অর্থবছরের চেয়ে ১ দশমিক ২৬ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে দ্বিতীয় সর্বোচ্চ বার্লিন মিশন থেকে ৩৮৯ কোটি ডলার আয় হয়েছে। তবে তা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬৫ শতাংশ কম। কিন্তু তার আগের বছরের চেয়ে ৮ দশমিক ২৫ শতাংশ বেশি। এ ছাড়া রপ্তানি আয়ের তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে লন্ডন, প্যারিস ও হেগ।

অন্যদিকে, দেশের ১৬টি বৈদেশিক মিশনের বাণিজ্যিক শাখার (উইং) মধ্যে আটটি আলোচ্য সময়ে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। বাকি আটটি বাণিজ্যিক শাখা অর্জনে ব্যর্থ।
 

প্রিন্ট প্রিভিও | পিছনে 
অন্যান্য অন্যান্য
মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর ১৫ জুলাই
বাণিজ্যিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধে সংসদীয় কমিটির সুপারিশ
দুদককে কোনো ধরনের তথ্য দেয়নি কানাডা সরকার
রাজনৈতিক পরিস্থিতিতে গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব
ঢাকা-বরিশাল নৌরুটে দিবা সার্ভিস চালু হচ্ছে
পতনের পর বাড়ল সোনার দাম
একনেকে ছয় প্রকল্প অনুমোদন
সারাদেশে জাতীয় শোক আজ
মধ্যপ্রাচ্যে ২০ হাজার টাকায় লোক পাঠানো হবে
উত্তরাঞ্চলের ১৩ জেলায় যান চলাচল বন্ধ
ধরাছোঁয়ার বাইরে রানা
সোহেল রানা গ্রেপ্তার
চার সিটি করপোরেশনের নির্বাচন ১৫ জুন
শ্রমজীবীদের আন্দোলন-সংগ্রাম ও অধিকার আদায়ের অনুপ্রেরণার দিন
সাভারে ভবনধসে এ পর্যন্ত মৃতদেহ উদ্ধার ৪৩২
চলতি অর্থবছরে ১৮৬ কোটি ডলার ঋণ সহায়তা
পদ্মা সেতু নির্মাণে ব্যয় সংকোচন বাজেট আসছে
পিএসআই পদ্ধতি বাতিলের ঘোষণা
বাংলাদেশি শ্রমিকদের কাজের সুবিধা বাড়াবে সৌদি সরকার
কালো টাকার উৎস নির্মূল করতে রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য
সোহেল রানার বিরুদ্ধে নিহত পোশাকশ্রমিকের স্ত্রী'র হত্যা মামলা
রেমিট্যান্স প্রবাহ একটু কমেছে, এপ্রিল মাসে এসেছে ১১৮ মার্কিন ডলার
দেশে তৈরি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর
বেনাপোল বন্দরে ৬ সংগঠনের ধর্মঘট অব্যাহত
পদ্মা সেতু নির্মাণে জুনে দরপত্র
লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি, রপ্তানি আয় কমেছে
মিরপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ৭
বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থা কমতে পারে, আন্তর্জাতিক সংস্থা মুডিসের প্রতিবেদন
সৌদি সরকার বাংলাদেশিদের ৩ মাস সময় দিয়েছে
ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে চাই অর্থনৈতিক শুমারি - বিবিএস
শ্রম আইন ২০১৩-এ সংশোধিত খসড়ায় চূড়ান্ত অনুমোদন
মহা-হিসাব রক্ষক অফিসকে শক্তিশালী করতে ১৬ মিলিয়ন ডলারের প্রকল্প বিশ্বব্যাংকের
আবার কমেছে সোনার দাম
পোশাক কারখানাগুলোর তত্ত্বাবধানে চুক্তি করবে বিদেশি ব্র্যান্ড
মজুরি বাড়াতে হবে পোশাক শ্রমিকদের
বাজেটে এবারো থাকছে কালো টাকা সাদার সুযোগ
বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য তিন বছরে দ্বিগুণ হবে
বাংলাদেশের শ্রম আইনের দ্রুত সংশোধন চায় যুক্তরাষ্ট্র
তৃতীয় অর্থনৈতিক শুমারির দ্বিতীয় পর্ব শুরু
চট্টগ্রাম বন্দরের উন্নয়নে সহায়তা দেবে সিঙ্গাপুর
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us